Tuesday, 7 July, 2026
7 July
Homeদক্ষিণবঙ্গBaruipur: আর রেহাই নেই দোষীদের! আজ বারুইপুর যাচ্ছেন মুখ্যমন্ত্রী

Baruipur: আর রেহাই নেই দোষীদের! আজ বারুইপুর যাচ্ছেন মুখ্যমন্ত্রী

দোষীদের সর্বোচ্চ শাস্তির সুপারিশের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে দোষীদের সর্বোচ্চ শাস্তির সুপারিশের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই ঘটনায় মূল অভিযুক্ত-সহ ইতিমধ্যেই কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরিস্থিতি খতিয়ে দেখতে এবং শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়াতে আজ মঙ্গলবার বারুইপুর যাচ্ছেন মুখ্যমন্ত্রী। সেখানে নির্যাতিতার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবেন তিনি। মুখ্যমন্ত্রীর এই হাই-প্রোফাইল সফরকে কেন্দ্র করে বারুইপুর জুড়ে নিরাপত্তার ব্যাপক কড়াকড়ি করা হয়েছে। মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

আরও পড়ুনঃ দোষীদের ‘ক্যাপিটাল পানিশমেন্ট’ দেওয়ার আশ্বাস মুখ্যমন্ত্রীর

অন্যদিকে, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার আর্থিক অনিয়মের গুরুতর অভিযোগ এনে থানার দ্বারস্থ হলো বিজেপি। দক্ষিণ ২৪ পরগনার পারুলিয়া কোস্টাল থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর বেশ কয়েকজন অনুগামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস (ববি)।

বিজেপির অভিযোগ, তৃণমূল আমলে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে যে ‘সেবাশ্রয়’ শিবির চালানো হয়েছিল, সেখানে ব্যবহৃত ওষুধের উৎস এবং তা কেনাবেচার প্রক্রিয়ার নেপথ্যে বড়সড় আর্থিক তছরূপ ও অনিয়ম হয়েছে।

আরও পড়ুনঃ তখনও বেঁচে ছিল….বারুইপুরে নাবালিকা ‘হয়তো বস্তা থেকে বেরনোর শেষ চেষ্টা করেছিল..’

পারুলিয়া কোস্টাল থানা এলাকার একটি গ্রামের নিচ থেকে সম্প্রতি বিপুল পরিমাণ ওষুধ উদ্ধার হয়। অভিযোগ, এই ওষুধগুলিই ডায়মন্ড হারবারের বিভিন্ন প্রান্তে তৃণমূলের ‘সেবাশ্রয়’ কর্মসূচিতে ব্যবহার করার কথা ছিল।

এই ঘটনার পরিপ্রক্ষিতে বিজেপি নেতা অভিজিৎ দাস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাঁর আপ্তসহায়ক সুমিত রায়, ফলতার প্রাক্তন বিধায়ক জাহাঙ্গীর খান এবং মগরাহাট পশ্চিমের বিধায়ক মহম্মদ শামীম আহমেদ মোল্লা-সহ বেশ কয়েকজন তৃণমূল নেতার বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছেন।

এই মুহূর্তে

আরও পড়ুন