সিঙ্গুরে টাটাদের কারখানা নির্মাণ না হওয়ার পর, নতুন সরকারের রাজ্যে শিল্পের আশা নিয়ে সিঙ্গুরের কৃষকরা নতুন উদ্দীপনায় বুক বাঁধছেন। এবার সিঙ্গুর থেকে ১০ কিলোমিটার দূরে ডানকুনিতে শিল্প সম্ভাবনা তৈরি হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী লাক্স কোজ়ির নতুন প্ল্যান্টের শিলান্যাস করবেন। ডানকুনিতে ২০ লক্ষ বর্গফুটের নতুন কারখানা গড়ে উঠবে, যা পুরনো ও নতুন ইউনিট মিলে হবে। এতে কর্মসংস্থান বাড়ার আশায় প্রশাসনও উৎসাহিত।
আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গের শিল্পান্নয়নে দাদার বড় ছক্কা; ২৫০০ কোটির মহা-বিনিয়োগ
গত কয়েক বছর রাজ্যে বড় শিল্পে মন্দা ছিল, তবে নতুন সরকারের উদ্যোগে ডানকুনির এই প্রকল্পকে বড় ব্রেক-থ্রু হিসেবে দেখা হচ্ছে। ডানকুনি ইতিমধ্যে লজিস্টিক হাব হিসেবে পরিচিত, যেখানে একাধিক ই-কমার্স সংস্থার বড় হাব রয়েছে। নতুন কারখানা চালু হলে হুগলি জেলার শিল্প মানচিত্রে গতি আসার প্রত্যাশা।
লাক্স ইন্ডাস্ট্রিজ় ৬০০ কোটি টাকার অনুমোদন পেয়েছে ডানকুনির প্রকল্পের জন্য, যেখানে নতুন করে ১২ লক্ষ বর্গফুট এলাকা যুক্ত হবে। মোট আয়তন হবে ২০ লক্ষ বর্গফুট।
আরও পড়ুনঃ ‘এবার চেনা যাবে…’, ইউনিফর্ম বদলে খুশি পড়ুয়ারা
স্থানীয়রা আশা করছেন, নতুন কারখানা চালু হলে যুবক-যুবতীদের চাকরির সুযোগ বাড়বে এবং ছোট ব্যবসা, পরিবহণ ও আনুষাঙ্গিক শিল্পেও উন্নতি হবে। কারখানায় কর্মরত মানসী ঘোষ বলেন, “নতুন প্ল্যান্ট হলে আরও কাজের সুযোগ বাড়বে এবং এলাকার উন্নতি হবে।”
অন্যদিকে, পীযূষ কান্তি ঢালি সরকারের উদ্যোগের প্রশংসা করে বলেন, “নতুন সরকার শিল্পের দিকে আরও নজর দিক, বেকার যুবকরা কাজ পাক। তবে বেতনের জন্য ন্যূনতম ২১ হাজার টাকা নির্ধারণের দাবি জানাচ্ছি।”


