বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে রথযাত্রায় দক্ষিণবঙ্গের একাধিক জেলা ভাসতে চলেছে। আবহবিদরা জানিয়েছেন, আপাতত ওড়িশায় আছে সুস্পষ্ট নিম্নচাপের মূল মেঘ। আজ এবং আগামিকাল দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে। সেই রেশ ধরে আজ দক্ষিণবঙ্গের পাঁচটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি (৭০-২০০ মিলিমিটার) হবে। ভারী বৃষ্টি (৭০-১১০ মিলিমিটার) হবে আরও দুটি জেলায়। তাছাড়াও সব জেলায় ঝোড়ো হাওয়া বইবে। সবমিলিয়ে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি হবে।
শুভ রথযাত্রার আন্তরিক শুভেচ্ছা সকলকে।
অনেকেরই প্রশ্ন— “নিম্নচাপ থাকলেও কেন রোদ উঠছে, আবার কোথাও হালকা বৃষ্টি হচ্ছে?”
আরও পড়ুনঃ রথের দিনেই বাংলার বুকে হাড়হিম দুর্ঘটনা
নিম্নচাপ সম্পূর্ণভাবে দক্ষিণবঙ্গে প্রবেশ করে কেন্দ্রীয় অংশে পৌঁছানোর পরই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে। তার আগে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সম্ভাব্য জেলাগুলি:
কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান ও নদীয়ার কিছু অংশ।
আরও পড়ুনঃ আরে সবাই দেখছে যে! শিক্ষক-শিক্ষিকার ঠোঁটঠাসা ‘চুমু’
বর্তমানে বঙ্গোপসাগরের উপর একটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হয়েছে, যা ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হচ্ছে। এর প্রভাবে আজ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে দফায় দফায় কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। স্থানভেদে হঠাৎ ঘূর্ণায়মান মেঘের সৃষ্টি হয়ে স্বল্প সময়ের বৃষ্টিপাত হতে পারে।
রথযাত্রার উৎসবে বাইরে বেরোলে সঙ্গে ছাতা বা রেইনকোট রাখুন এবং সর্বশেষ আবহাওয়ার আপডেট দেখে তবেই পরিকল্পনা করুন।


