Thursday, 16 July, 2026
16 July
Homeদক্ষিণবঙ্গDigha: রথের দিনেই বাংলার বুকে হাড়হিম দুর্ঘটনা

Digha: রথের দিনেই বাংলার বুকে হাড়হিম দুর্ঘটনা

দীঘা–নন্দকুমার জাতীয় সড়কে ভোররাতে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

দীঘা–নন্দকুমার জাতীয় সড়কে ভোররাতে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা, যেখানে দাঁড়িয়ে থাকা বাসের পিছনে দ্রুতগতির লরির ধাক্কায় বাস চালক, খালাসি ও মেকানিকসহ চারজনের মৃত্যু হয়। আহত হয়েছেন আরও তিনজন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুনঃ আরে সবাই দেখছে যে! শিক্ষক-শিক্ষিকার ঠোঁটঠাসা চুমু

ঘটনাটি বৃহস্পতিবার ভোররাত আনুমানিক ৩টায় খেজুরির হেড়িয়া সংলগ্ন এলাকায় ঘটে। মাঝরাস্তায় যান্ত্রিক ত্রুটির কারণে দাঁড়িয়ে থাকা বাসটিতে তখন কোনো যাত্রী ছিল না। মেরামতির জন্য বাসের পাশে দাঁড়িয়ে ছিলেন চালক, খালাসি ও মেকানিক। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগতির একটি লরি বাসটির পিছনে সজোরে আঘাত করলে বাস উল্টে পড়ে যায়।

আরও পড়ুনঃ পালাবদলের পর বাংলায় পরপর বিনিয়োগের বার্তা! Flipkart-এর সিইও-র সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর

স্থানীয়দের তৎপরতায় আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং ঘাতক লরিটি আটক করেছে। দুর্ঘটনার কারণে সাময়িক যানজট হলেও পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।

 
 
 
 

এই মুহূর্তে

আরও পড়ুন