Monday, 27 July, 2026
27 July
Homeআবহাওয়াWeather: এগোচ্ছে নিম্নচাপ, রাত থেকেই তোলপাড় হবে!

Weather: এগোচ্ছে নিম্নচাপ, রাত থেকেই তোলপাড় হবে!

ধীরে-ধীরে এগোচ্ছে নিম্নচাপ। রাজ্যজুড়ে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। যত সময় গড়াচ্ছে তত দ্রুত বাংলায় ঢুকছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

ধীরে-ধীরে এগোচ্ছে নিম্নচাপ। রাজ্যজুড়ে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। যত সময় গড়াচ্ছে তত দ্রুত বাংলায় ঢুকছে। শেষ পাওয়া খবরের আপডেট অনুযায়ী, সোমবারের মধ্যেই পূর্ব মেদিনীপুর উপকূল অঞ্চল অতিক্রম করবে নিম্নচাপটি। এর জেরে হলদিয়া অঞ্চল থেকে এর প্রভাবে আজ ও আগামিকাল (মঙ্গলবার) দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বত্র হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।

আরও পড়ুনঃ আন্দোলনের পর বিয়ের সানাই ‘আরশলার’; অভিজিতের বিয়ের জন্য ভরেভরে প্রস্তাব আসছে!

উপগ্রহ চিত্র বিশ্লেষণে দেখা যাচ্ছে, উড়িষ্যা উপকূল এবং বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে ইতিমধ্যেই দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে। আগামী কয়েক ঘণ্টায় এই বৃষ্টির পরিমাণ আরও কিছুটা বাড়তে পারে।

বর্তমান পরিস্থিতি:

দক্ষিণ ২৪ পরগনা

পূর্ব মেদিনীপুর

পশ্চিম মেদিনীপুর

উপকূলবর্তী সংলগ্ন এলাকায় বৃষ্টির সক্রিয়তা বেশি লক্ষ্য করা যাচ্ছে।

অন্যদিকে দক্ষিণবঙ্গের আরও বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলছে। নিম্নচাপটি যত উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে, ততই ধীরে ধীরে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বৃষ্টির বিস্তার ও তীব্রতা বাড়তে পারে।

উত্তরবঙ্গে এই মুহূর্তে বৃষ্টিপাত অনেকটা কম রয়েছে। সেখানে প্রাক বর্ষা বৃষ্টি আগেই শুরু হয়ে গিয়েছিল। তারপর বর্ষা প্রবেশ করতে অতিভারী বৃষ্টি হয়েছিল সেখানে। মাঝে ছিল সাময়িক বিরতি। আগামিকাল থেকে আবার উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় বৃষ্টি বাড়বে।

আরও পড়ুনঃ “বাংলায় ফিরুন পরিযায়ী শ্রমিকেরা” নাগরাকাটায় বললেন মুখ্যমন্ত্রী

অন্যদিকে, কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে সাধারণত মেঘলা আকাশ কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়াও কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের ও সম্ভাবনা থাকছে। নিম্নচাপের জন্য মৎস্যজীবীদের সমুদ্রে নামতে নিষেধাজ্ঞা জারি রয়েছে। অর্থাৎ গোটা সপ্তাহ জুড়েই চলবে দুর্যোগ। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী এই নিম্নচাপ যত স্থলভাগে ঢুকবে, ততই দুর্যোগ বাড়বে।

উপকূলবর্তী এলাকায় বসবাসকারী বাসিন্দাদের সতর্ক থাকার অনুরোধ করা হচ্ছে। বজ্রবিদ্যুৎ ও দমকা হাওয়ার সময় অপ্রয়োজনীয়ভাবে বাইরে বের হওয়া এড়িয়ে চলুন এবং স্থানীয় প্রশাসনের নির্দেশ মেনে চলুন।

 

এই মুহূর্তে

আরও পড়ুন