Friday, 7 August, 2026
7 August
Homeসমস্তKMC: কলকাতায় ভোটার বৈষম্যের কারণে ১৪৪ থেকে ২০৯ ওয়ার্ডে পুনর্বিন্যাস, রাজ্য সরকারের...

KMC: কলকাতায় ভোটার বৈষম্যের কারণে ১৪৪ থেকে ২০৯ ওয়ার্ডে পুনর্বিন্যাস, রাজ্য সরকারের বিজ্ঞপ্তি জারি

বুথের সংখ্যা কমিয়ে প্রতি ওয়ার্ডে ২০ থেকে ২৫ বুথ নির্ধারণের পরিকল্পনা রয়েছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কলকাতা:

ভোটার সংখ্যার ব্যাপক তারতম্যের কারণে কলকাতার ১৪৪টি ওয়ার্ডকে ভেঙে ২০৯টি ওয়ার্ডে পুনর্বিন্যাসের জন্য রাজ্য সরকার সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি করেছে। পুর ও নগরোন্নয়ন দফতরের তরফে প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে নতুন ওয়ার্ডের সীমানা, ভোটার সংখ্যা এবং এলাকা সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ সংরক্ষণ ইস্যুতে উত্তপ্ত সোশ্যাল মিডিয়া-রাজপথ

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেউ যদি এই পুনর্বিন্যাস নিয়ে আপত্তি থাকে, তবে তিনি এক থেকে দেড় সপ্তাহের মধ্যে তা জানানোর সুযোগ পাবেন। তারপর বিষয়টি বিধানসভায় আলোচনা হয়ে রাজ্যপালের কাছে পাঠানো হবে। এই পুনর্বিন্যাসে ২০৯টি ওয়ার্ডই থাকবে বলে আপাতত স্থির হয়েছে।

পুনর্বিন্যাসের মূল বিষয়সমূহ

  • বড় বড় ওয়ার্ডকে ছোট ছোট ভাগে ভাগ করা হবে।
  • ছোট ভোটার সংখ্যা থাকা ওয়ার্ডগুলোকে একত্রিত করার প্রস্তাব রয়েছে।
  • গড়ে প্রতিটি ওয়ার্ডে ১০ থেকে ১১ হাজার ভোটার রাখা হবে।
  • বুথের সংখ্যা কমিয়ে প্রতি ওয়ার্ডে ২০ থেকে ২৫ বুথ নির্ধারণের পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুনঃ যাদবপুরে ১৫, মানিকতলায় ১১, কলকাতা ভেঙে ২০৯ ওয়ার্ড তৈরির প্রস্তাব

পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, “অনেক বড় ও ছোট ওয়ার্ড রয়েছে, অথচ কাউন্সিলরদের একই পরিমাণ টাকা দেয়া হয়। এর ফলে উন্নয়ন সঠিকভাবে হচ্ছে না।”

এই পুনর্বিন্যাস কলকাতার প্রশাসনিক কার্যক্রমকে আরও সুষ্ঠু ও কার্যকর করে তুলবে বলে আশা করছে রাজ্য সরকার।

এই মুহূর্তে

আরও পড়ুন