রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সায়ন দে’কে সল্টলেকের সুকান্তনগরে অবস্থিত একটি গেস্ট হাউসে দেহ ব্যবসা এবং নাবালিকাদের অনৈতিক কাজে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। তাঁর সঙ্গে আরও একজন অনির্বাণকেও গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুনঃ ‘তিরঙ্গা যাত্রা’; সোমবার কলকাতার একাধিক রাস্তা থাকবে বন্ধ
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, ওই গেস্ট হাউসে দীর্ঘদিন ধরে মধুচক্র চলে আসছে। তৃণমূল শাসনামলে বহুবার বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দিলেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি বলে দাবি করেছেন তারা। স্থানীয়দের মতে, বিধায়কের ঘনিষ্ঠ থাকার কারণে পুলিশ চোখ বন্ধ করে রেখেছিল। তবে সরকার পরিবর্তনের পর গত শুক্রবার বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ তল্লাশি চালিয়ে গেস্ট হাউস থেকে কয়েকজন মহিলা ও নাবালিকাকে উদ্ধার করে। পরে তাঁদের বয়ান নিয়ে ছেড়ে দেওয়া হয়।
বিধাননগর মণ্ডল-২ বিজেপি সহসভাপতি শান্তনু সরকার বলেন, “গেস্ট হাউসের নিচতলায় হোটেল ছিল, আর দোতলায় মধুচক্র চলত। সায়ন দে সুজিত বসুর ‘ডান হাত’ ছিলেন। জমি দখল, তোলাবাজি ছিল তার প্রধান কাজ। বছর ছয়েক ধরে এখানে রয়েছে সায়ন, কিন্তু কয়েক বছর আগে থেকে এসব শুরু হয়েছে। দুই বছর আগে থানায় জানিয়েও পুলিশ ধমক দিয়েছিল।”
আরও পড়ুনঃ তুফানি তান্ডবের অপেক্ষায় বাংলা, জোড়া ঘূর্ণাবর্তের ভয়ঙ্কর প্রভাব
গ্রেফতার সায়ন দে অভিযোগ অস্বীকার করে বলেন, “ওই গেস্ট হাউসটা আমার কি না জানার জন্য আমাকে নিয়ে এসেছে। কোনও প্রমাণ পাননি। দেখব কী হয়।”
সুজিত বসুর বিরুদ্ধে ইতিমধ্যে মামলা চলছে এবং তার ঘনিষ্ঠ সায়ন দের গ্রেফতারের ফলে এই ঘটনায় নতুন মোড় আসতে পারে বলে মনে করা হচ্ছে।


