Friday, 7 August, 2026
7 August
Homeআবহাওয়াWeather: তুফানি তান্ডবের অপেক্ষায় বাংলা, জোড়া ঘূর্ণাবর্তের ভয়ঙ্কর প্রভাব

Weather: তুফানি তান্ডবের অপেক্ষায় বাংলা, জোড়া ঘূর্ণাবর্তের ভয়ঙ্কর প্রভাব

উইকএন্ডে প্রবল দুর্যোগের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। জানা গিয়েছে, শনিবারই বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে একটি নিম্নচাপ।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বর্ষার দাপট আরও বাড়ছে পশ্চিমবঙ্গে। গত কয়েকদিন ধরেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কখনও হালকা, আবার কখনও ভারী বৃষ্টি চলছে। এর মধ্যেই রাজ্যে সক্রিয় দুটি ঘূর্ণাবর্ত এবং মৌসুমী অক্ষরেখা। এর জেরে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।

আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গের নাম বদলে রাজি নন শুভেন্দু; মনে করালেন ইতিহাস

কোথায় রয়েছে দুটি ঘূর্ণাবর্ত?

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, একটি ঘূর্ণাবর্ত উত্তর ওড়িশা এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ০.৯ কিলোমিটার উচ্চতায় অবস্থান করছে। অন্য ঘূর্ণাবর্তটি রয়েছে দক্ষিণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের উপর।

এর পাশাপাশি মৌসুমী অক্ষরেখাও দিঘার উপর দিয়ে দক্ষিণ-পূর্ব দিকে বিস্তৃত রয়েছে। এই দুই ঘূর্ণাবর্ত এবং মৌসুমী অক্ষরেখার সম্মিলিত প্রভাবে আগামী কয়েকদিন রাজ্যের বিভিন্ন অংশে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। বিশেষ করে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

কলকাতা-সহ ৭ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

শুক্রবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এর পাশাপাশি সাতটি জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান জেলায়। এই জেলাগুলিতে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

কলকাতাতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে বজ্রপাত এবং দমকা হাওয়া চলতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর।

    সমুদ্র আপাতত স্বাভাবিক, জেলেদের জন্য সতর্কতা নেই

বর্তমানে সমুদ্রের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ফলে মৎস্যজীবীদের জন্য আপাতত কোনও বিশেষ সতর্কতা জারি করা হয়নি। তবে আবহাওয়ার পরিবর্তনের দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ ভাইরাল ভিডিয়োয় হইচই! বৃষ্টির পর রাস্তা শুকাতে স্ট্যান্ড ফ্যান

সপ্তাহান্তে উত্তরবঙ্গেও বাড়বে বৃষ্টির দাপট

শুধু দক্ষিণবঙ্গ নয়, সপ্তাহান্তে উত্তরবঙ্গের আবহাওয়াতেও পরিবর্তন আসতে পারে। শুক্রবার উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় বৃষ্টির প্রভাব তুলনামূলকভাবে কম থাকলেও উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা রয়েছে।

শনিবার জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার পরিস্থিতি আরও খারাপ হতে পারে। দার্জিলিং-সহ উত্তরবঙ্গের আটটি জেলাতেই ভারী বৃষ্টি, বজ্রপাত এবং ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার থেকে উত্তরবঙ্গের আবহাওয়ার ধীরে ধীরে উন্নতি হতে পারে। তবে তার আগে সপ্তাহান্তে পাহাড় ও সংলগ্ন এলাকায় বৃষ্টির দাপট অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

 

 

এই মুহূর্তে

আরও পড়ুন