কলকাতা:
সৌরভ গঙ্গোপাধ্যায় এবং তাঁর স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় আচমকাই একটি ভয়াবহ হুমকি চিঠি পান, যা জানাজানি হওয়ার পর থেকে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি থেকে আসা এই ইংরেজি চিঠিতে সৌরভ এবং তাঁর পুরো পরিবারকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ ভয়াবহ পরিস্থিতি; ৭.৪ মাত্রার ভয়ংকর ভূমিকম্প কলম্বিয়ায়
গঙ্গোপাধ্যায় পরিবারের সূত্রে জানা গিয়েছে, গত ছয় মাস ধরে নিয়মিত এমন রহস্যময় চিঠি আসছিল। শুরুতে পরিবারটি এগুলোকে অনুরাগীর চিঠি মনে করেছিল। সোমবার নতুন চিঠি আসার পর বিষয়টি সকলের সামনে আসে।
আরও পড়ুনঃ ফিরল স্মৃতি! নজিরবিহীন ‘মেঘভাঙা বৃষ্টিতে’ বিপর্যস্ত তিলোত্তমা
সৌরভ গঙ্গোপাধ্যায় ঠাকুরপুকুর থানায় লিখিত অভিযোগ করেছেন এবং রাজ্য সরকারের নিরাপত্তা সংক্রান্ত বিভাগেও বিষয়টি জানানো হয়েছে।
প্রাথমিক তদন্তে পুলিশের জানা গেছে, বেলঘরিয়ার এক বাসিন্দা অরুন কুমার নামের ব্যক্তির নাম ব্যবহার করে কুরিয়ার মারফত চিঠি পৌঁছানো হতো। পুলিশের তদন্ত চলছে, নেপথ্যে ওই ব্যক্তি বা অন্য কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।


