কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ
বিদ্যুৎ দপ্তরের পুজো-পূর্ববর্তী জরুরি রক্ষণাবেক্ষণের (Maintenance) কাজের জন্য শিলিগুড়ি পুরনিগম এলাকায় পানীয় জল সরবরাহে বিঘ্ন ঘটতে চলেছে। পুরনিগমের তরফে জানানো হয়েছে যে, নির্দিষ্ট কিছু তারিখে শহরের বিভিন্ন এলাকায় বিকেলের পর থেকে সন্ধ্যার জল সরবরাহ পরিষেবা সম্পূর্ণ বন্ধ বা ব্যাহত হতে পারে।
বাসিন্দাদের সুবিধার্থে প্রভাবিত এলাকা ও দিনগুলির বিস্তারিত তালিকা নিচে দেওয়া হলো:
আরও পড়ুনঃ ‘না পারলে মেনে নেব’; কাজের নিরিখে মুখ্যমন্ত্রীকে নম্বর দেবেন রাজ্যবাসী! পরীক্ষায় বসবেন শুভেন্দু
ওয়ার্ডভিত্তিক জল সরবরাহ ব্যাহত হওয়ার দিনক্ষণ
-
৩৬ থেকে ৪৪ নম্বর ওয়ার্ড:
-
২৩ আগস্ট
-
১৯ সেপ্টেম্বর
-
-
৩১ থেকে ৩৫ নম্বর ওয়ার্ড:
-
২৭ আগস্ট
-
২২ সেপ্টেম্বর
-
-
১ থেকে ৪৭ নম্বর ওয়ার্ড (সমগ্র পুরনিগম এলাকা):
-
৬ সেপ্টেম্বর
-
২৭ সেপ্টেম্বর
-
আরও পড়ুনঃ প্রস্তুতি শেষ পর্যায়ে; জলপাইগুড়ি জেলাজুড়েও মনসা পুজোর আমেজ তুঙ্গে
পূজো ঘিরে বিদ্যুৎ পরিকাঠামোর মানোন্নয়নের কারণেই এই সাময়িক পদক্ষেপ নেওয়া হয়েছে। উল্লেখিত দিনগুলিতে অনভিপ্রেত জলসংকট এড়াতে শিলিগুড়ির সংশ্লিষ্ট ওয়ার্ডের নাগরিকদের আগে থেকেই প্রয়োজনীয় পানীয় জল সংগ্রহ ও মজুত রাখার জন্য অনুরোধ জানিয়েছে শিলিগুড়ি পুরনিগম।


