Tuesday, 25 August, 2026
25 August
Homeআবহাওয়াWeather: পশ্চিমবঙ্গের ভাগ্য নিম্নচাপ অক্ষরেখার হাতে! নিম্নচাপের প্রভাবে কিছুটা স্বস্তি, তবে বাড়তে...

Weather: পশ্চিমবঙ্গের ভাগ্য নিম্নচাপ অক্ষরেখার হাতে! নিম্নচাপের প্রভাবে কিছুটা স্বস্তি, তবে বাড়তে পারে অস্বস্তি সূচক!

নিম্নচাপ অক্ষরেখার অবস্থানে সামান্য পরিবর্তন ঘটলেই পূর্বাভাসে বড় পরিবর্তন আসতে পারে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

দক্ষিণা বাতাস ও মেঘলা আবহাওয়ার কারণে আজ দক্ষিণবঙ্গের অধিকাংশ এলাকায় অস্বস্তি সূচক (Heat Index) কিছুটা কমে ৩৪°–৩৬°C এর আশপাশে অবস্থান করছে। তবে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, মুর্শিদাবাদ, বীরভূম ও নদীয়ার কিছু অঞ্চলে অস্বস্তি সূচক ৩৮°–৩৯°C পর্যন্ত পৌঁছাতে পারে।

বর্তমান আবহাওয়া পরিস্থিতি বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, আগামী ২৪–৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় অস্বস্তি সূচক ও তাপমাত্রা উভয়ই কিছুটা বৃদ্ধি পেতে পারে। তাই প্রয়োজন ছাড়া দীর্ঘ সময় রোদে না থাকা, পর্যাপ্ত জলপান করা এবং সর্বশেষ আবহাওয়া আপডেটের দিকে নজর রাখা জরুরি।

আরও পড়ুনঃ স্কুলে ব্যাগ তল্লাশিতে উদ্ধার স্মার্টফোন ও কন্ডোম! হাবড়ায় ব্যাপক চাঞ্চল্য

বর্তমানে আবহাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে নিম্নচাপ অক্ষরেখার অবস্থান। একটি মাত্র অক্ষরেখার সামান্য উত্তর বা দক্ষিণে সরে যাওয়াই আগামী কয়েক দিনের বৃষ্টিপাতের চিত্রকে সম্পূর্ণ বদলে দিতে পারে।

প্রথম চিত্র অনুযায়ী:

যদি নিম্নচাপ অক্ষরেখাটি স্বাভাবিকের তুলনায় আরও দক্ষিণে অবস্থান করে, তাহলে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের অধিকাংশ এলাকাতেই ঝড়-বৃষ্টির কার্যকলাপ তুলনামূলকভাবে কম থাকবে। অনেক জেলাতেই বৃষ্টিপাত হবে বিক্ষিপ্ত ও সীমিত পরিসরে।

আরও পড়ুনঃ হরলিক্স বয় সোহমের ‘দাদাগিরি’; পারিশ্রমিক চাইতেই কাঠমিস্ত্রিকে ‘মারধর’?

দ্বিতীয় চিত্র অনুযায়ী:

অন্যদিকে, যদি নিম্নচাপ অক্ষরেখাটি পশ্চিমবঙ্গের উপর দিয়ে বা দক্ষিণবঙ্গের আরও উত্তরে অবস্থান করতে শুরু করে, তাহলে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশের সুযোগ তৈরি হবে। এর ফলে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে প্রবল বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে।

অর্থাৎ, আগামী দিনের আবহাওয়ার চিত্র অনেকটাই নির্ভর করছে এই নিম্নচাপ অক্ষরেখার চূড়ান্ত অবস্থানের উপর।

তবে আপাতত আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও অল্প সময়ের জন্য বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়া ও অপেক্ষাকৃত বেশি বৃষ্টিও হতে পারে।

এই মুহূর্তে

আরও পড়ুন