বিশেষ সংবাদ প্রতিনিধি:
আসন্ন কৌশিকী অমাবস্যা উপলক্ষে ঐতিহ্যবাহী তারাপীঠ মন্দিরে ভক্তদের দর্শনে বড়সড় পরিবর্তন আনল নতুন মন্দির কমিটি। ভিড় সামাল দেওয়া এবং বিশৃঙ্খলা এড়াতে অমাবস্যার দিন সাধারণ ভক্ত থেকে শুরু করে ভিআইপি, ভিভিআইপি, মন্ত্রী বা প্রশাসনিক আধিকারিক— কারও জন্যই গর্ভগৃহে প্রবেশ করার অনুমতি থাকছে না।
আরও পড়ুনঃ মহাপ্রলয় নেপালে, তিব্বত সীমান্তবর্তী নেপালে ভয়াবহ হড়পা বান
পঞ্জিকা ও সময়সূচি
-
অমাবস্যা তিথি শুরু: ১০ সেপ্টেম্বর, বৃহস্পতিবার (সকাল ১০:১১ মিনিট)।
-
অমাবস্যা তিথি শেষ: ১১ সেপ্টেম্বর, শুক্রবার (সকাল ৮:৫০ মিনিট)।
আরও পড়ুনঃ হাওড়ার অঙ্কুরহাটিতে আবাসনে বিধ্বংসী আগুন; উদ্ধারকাজ চালাচ্ছেন দমকলকর্মীরা
নতুন নিয়ম ও দর্শন ব্যবস্থার রূপরেখা
-
গর্ভগৃহে প্রবেশ বন্ধ: মা তারার কাছে সবাই সমান—এই ভাবনা থেকেই অমাবস্যার দিন গর্ভগৃহে ঢুকে পুজো দেওয়া পুরোপুরি বন্ধ থাকছে। মা তারার দর্শন করতে হবে গর্ভগৃহের বাইরে থেকেই।
-
ভিআইপি প্রোটোকল বাতিল: মন্দির কমিটির সভাপতি নিখিল বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন, কোনও প্রোটোকল লাইনের আলাদা সুবিধা বা হাজার-দুই হাজার টাকার টিকিট থাকবে না। মন্ত্রী ও প্রশাসনের আধিকারিকদের সাধারণ মানুষের মতোই লাইনে দাঁড়িয়ে মা তারার দর্শন করতে হবে।
-
দুটি লাইন ব্যবস্থা:
-
সাধারণ লাইন: সম্পূর্ণ বিনামূল্যে সাধারণ পুণ্যার্থীদের জন্য।
-
বিশেষ লাইন: প্রতি টিকিটে ৫০০ টাকা (মন্দির রক্ষণাবেক্ষণের জন্য), তবে এই লাইনের ভক্তরাও গর্ভগৃহে ঢুকতে পারবেন না।
-
প্রতি বছর কৌশিকী অমাবস্যায় অগণিত ভক্তের ভিড়ে বিশৃঙ্খলা এবং অতিরিক্ত টাকা নেওয়ার যে অভিযোগ উঠত, তা বন্ধ করতেই এই কঠোর কিন্তু সুশৃঙ্খল উদ্যোগ নিয়েছে তারাপীঠ মন্দির কর্তৃপক্ষ।


