Tuesday, 6 October, 2026
6 October
Homeদক্ষিণবঙ্গHumayun Kabir: "পুলিশের বিরুদ্ধে মুগুর নিয়ে দাঁড়ান"; বিস্ফোরক হুঙ্কার হুমায়ুনের

Humayun Kabir: “পুলিশের বিরুদ্ধে মুগুর নিয়ে দাঁড়ান”; বিস্ফোরক হুঙ্কার হুমায়ুনের

"পুলিশের বিরুদ্ধে মুগুর নিয়ে দাঁড়ান": বিস্ফোরক হুঙ্কার হুমায়ুনের

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বিশেষ মেদিনীপুর ও মুর্শিদাবাদ প্রতিনিধি:

রাজ্যের দুই বিধানসভা কেন্দ্র—নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচন ঘিরে সকাল থেকেই তুঙ্গে রাজনৈতিক উত্তেজনা। তার মধ্যে রেজিনগরে ভোটগ্রহণ শুরু হতে না হতেই চরম রণক্ষেত্রের রূপ নিল পরিস্থিতি। আম জনতা উন্নয়ন পার্টির (AJUP) প্রধান তথা নওদার বিধায়ক হুমায়ুন কবীর অভিযোগ তোলেন, মঙ্গলবার সকাল থেকেই পুলিশ দিয়ে তাঁর বাড়ি ঘেরাও করে রাখা হয়েছে। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে পরিবারের সদস্যদের নিয়ে ভোট দেওয়ার পরই কড়া ভাষায় উর্দির ওপর তোপ দাগেন তিনি।

আম জনতা উন্নয়ন পার্টির তরফে নিজের ছেড়ে দেওয়া রেজিনগর আসনে পুত্র গোলাম নবি আজ়াদকে প্রার্থী করেছেন হুমায়ুন। এদিন সকালে ছেলে গোলাম নবিকে সঙ্গে নিয়েই ভোটকেন্দ্রে যান এজেউপির সুপ্রিমো।

আরও পড়ুনঃ  মোতায়েন ৭১ কোম্পানি বাহিনী; রেজিনগর ও নন্দীগ্রামে হাইভোল্টেজ উপনির্বাচন আজ

“পুলিশের বিরুদ্ধে মুগুর নিয়ে দাঁড়ান”: বিস্ফোরক হুঙ্কার হুমায়ুনের

ভোট দিয়ে বেরিয়েই পুলিশকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ‘দলদাস’ ও ‘বিজেপির দালাল’ বলে তীব্র আক্রমণ করেন হুমায়ুন:

  • বাড়ি ঘেরাও ও পাকিস্তান যুদ্ধ কটাক্ষ: “বাড়ির সামনে পুলিশ কেন? এটা গিয়ে শুভেন্দুকে জিজ্ঞেস করুন। রেজিনগরে কি পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হচ্ছে? টানা দুই মাস ধরে এলাকার মুসলিম ভোটারদের হেনস্থা করা হচ্ছে। বাড়িতে ঢুকে ভাঙচুর, লুঠতরাজ আর মা-বোনেদের ইজ্জত কাড়ার চেষ্টা চলছে।”

  • ‘মুগুর’ হাতে প্রতিরোধের ডাক: “শুভেন্দু প্রত্যেকটা বুথে পুলিশের নামে অ্যালসেশিয়ান ছেড়ে দিয়েছেন। পুলিশ কি ধোয়া তুলসীপাতা? আমাদের ৬৪ জন কর্মীকে গ্রেফতার করেও শান্তি হয়নি। সাধারণ মানুষকে বলছি, উর্দির অন্যায়ের বিরুদ্ধে মুগুর নিয়ে রুখে দাঁড়ান। পুলিশ আমাকে মারতে এলে আমি কি ছেড়ে দেব নাকি!”

আরও পড়ুনঃ  ‘শুভেন্দুর অ্যালসেশিয়ানরা ঘুরে বেড়াচ্ছে’; রেজিনগরে ভোট দিয়েই পুলিশকে তোপ হুমায়ুনের, কমিশনে একের পর এক অভিযোগ করছে কংগ্রেস

রেজিনগরে বহুমুখী লড়াই ও অতীতের পরিসংখ্যান

রেজিনগর আসনে এবার মোট ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন:

দল / জোট প্রার্থীর নাম
আম জনতা উন্নয়ন পার্টি (AJUP) গোলাম নবি আজ়াদ (হুমায়ুন কবীরের পুত্র)
বিজেপি (BJP) শাখারভ সরকার
মমতা তৃণমূল কংগ্রেস (TMC) রবিউল আলম চৌধুরী
জাতীয় কংগ্রেস (INC) লিঙ্কন ওরফে মহম্মদ আবদুল্লাহিল কাফি
অন্যান্য গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস (হাবিব মাস্টার), সিপিআইএম এবং ৬ জন নির্দল

২০২৬ সালের মূল বিধানসভা নির্বাচনে আম জনতা উন্নয়ন পার্টির চিহ্ন নিয়ে লড়াই করে বিজেপি প্রার্থী বাপন ঘোষকে ৫৮ হাজারেরও বেশি ভোটে হারিয়েছিলেন হুমায়ুন কবীর। সেই আসনে নিজের ছেলেকে নামিয়ে হুমায়ুন কতটা গড় ধরে রাখতে পারেন, এখন তার ওপরই নজর রাজনৈতিক মহলের।

এই মুহূর্তে

আরও পড়ুন