Friday, 9 October, 2026
9 October
HomeকলকাতাWB By Election: ভোটারের সংখ্যা ৭৭২ জন, আর ভোট পড়েছে ৯০৯! "এরা...

WB By Election: ভোটারের সংখ্যা ৭৭২ জন, আর ভোট পড়েছে ৯০৯! “এরা ছাপ্পাও মারতে পারে না ঠিক মতো”; মমতার তোপ শুভেন্দুকে

‘ভোটার ৭৭২, ভোট পড়ল ৯০৯!’: অভিষেকের বিস্ফোরক স্ক্রিনশট ও মমতার অভিযোগ

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বিশেষ জাতীয় ও রাজনৈতিক প্রতিনিধি:

নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে বিজেপির রেকর্ড জয়ের পর সেই ফলাফলকে তীব্র তাচ্ছিল্য ও কটাক্ষে উড়িয়ে দিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সন্ধ্যায় দিল্লিতে ‘ইন্ডিয়া’ (INDIA) জোটের গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিতে যাওয়ার সময় ডেরেক ও’ব্রায়েনের বাংলোর সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট জানান, প্রশাসনিক মদতে কারচুপি হওয়া এই নির্বাচনকে তিনি কোনো বৈধ ভোট বলেই মনে করেন না।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জয়ের উল্লাস ও মন্তব্যের বিষয়ে প্রশ্ন করা হলে বিরক্তি প্রকাশ করে মমতা বলেন, “আরে ছাড়ুন, আরে ছাড়ুন ছাড়ুন! আগে উনার মাথাটা ঠিক করতে বলুন।”

আরও পড়ুনঃ  জ্বলজ্বল করছে ‘০’! মমতা তৃণমূলের প্রার্থীর ঝুলিতে একটা বুথে পড়ল না একটাও ভোট

‘ভোটার ৭৭২, ভোট পড়ল ৯০৯!’: অভিষেকের বিস্ফোরক স্ক্রিনশট ও মমতার অভিযোগ

শুক্রবার দুপুরে তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রেজিনগরের একটি নির্দিষ্ট বুথের পরিসংখ্যান সংক্রান্ত স্ক্রিনশট সামাজিক মাধ্যমে পোস্ট করেন।

  • অবিশ্বাস্য পরিসংখ্যান: স্ক্রিনশটটি পেশ করে দাবি করা হয়, রেজিনগরের একটি বুথে মোট নথিভুক্ত ভোটারের সংখ্যা ছিল ৭৭২ জন, অথচ গণনা শেষে দেখা যায় মোট ভোট পড়েছে ৯০৯টি!

  • পুলিশি ছাপ্পার অভিযোগ: দিল্লির রাজপথে এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বিস্ফোরক মন্তব্য করে বলেন, “এটা কোনো ভোট হয়েছে যে, ফল নিয়ে বলতে হবে? এরা ঠিক মতো ছাপ্পাও মারতে পারে না! ৭৭২ জন ভোটার আর ভোট পড়েছে ৯০৯। তার মানে পুলিশকে দিয়ে ছাপ্পা করালে এরকমই লেজেগোবরে হাল হয়।”

ডেরেক নিজেই ড্রাইভার: দিল্লির রাজপথে ‘ইন্ডিয়া’ জোটের বৈঠকের তোড়জোড়

উপনির্বাচনের ফল প্রকাশের প্রতিক্রিয়া দেওয়ার পরই দিল্লির সংঘাতময় রাজনীতিতে সক্রিয় ভূমিকা নিতে দেখা যায় মমতাকে। তৃণমূলের রাজ্যসভার সংসদীয় দলনেতা ডেরেক ও’ব্রায়েনের ৯, অশোকা রোডের সরকারি বাংলো থেকে যখন মমতার গাড়ি বের হয়, দেখা যায় চালকের আসনে স্বয়ং ডেরেক ও’ব্রায়েন এবং পাশের আসনে বসে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

১০ই অক্টোবরের মেগা সমাবেশ ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাষ্ট্রপতির কাছে আনুষ্ঠানিকভাবে নালিশ জানানোর আগে ‘ইন্ডিয়া’ জোটের শীর্ষ নেতৃত্বকে এক ছাতার তলায় আনতেই মমতার এই দিল্লি সফর।

আরও পড়ুনঃ নন্দীগ্রামে চুরমার পুরোনো রেকর্ড, রেজিনগরে অলৌকিক জয়’; উপনির্বাচনের ফলে ডাবল সাফ সাফাই বিজেপি-র

শুভেন্দুর ‘ফ্রেন্ডশিপ’ বনাম মমতার ‘ভোটই হয়নি’

উপনির্বাচনের জয়ের পর সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন, অন্নপূর্ণা যোজনার সুফল পেয়ে সংখ্যালঘু অধ্যুষিত রেজিনগরে বিজেপির প্রতি মানুষের আস্থা বেড়েছে এবং সাধারণ মানুষের সঙ্গে “ফ্রেন্ডশিপ বন গয়া!”।

তবে বিরোধী শিবিরের মূল সুরটি বেঁধে দিয়ে মমতা ও অভিষেক দুজনেই দাবি করলেন যে, সমগ্র এসআইআর (SIR) প্রক্রিয়া ও উপনির্বাচন সম্পূর্ণ জালিয়াতি ও প্রশাসনিক কারচুপির ওপর দাঁড়িয়ে রয়েছে। ফলে সুপ্রিম কোর্ট ও রাজপথে এই লড়াই আরও তীব্র করার পথেই হাঁটছে বিরোধী নেতৃত্ব।

এই মুহূর্তে

আরও পড়ুন