Wednesday, 21 October, 2026
21 October
HomeকলকাতাSuvendu Adhikari: দশমীর সকালে বাবুঘাট পরিদর্শন মুখ্যমন্ত্রী শুভেন্দুর, কড়া নিরাপত্তায় চলছে প্রতিমা...

Suvendu Adhikari: দশমীর সকালে বাবুঘাট পরিদর্শন মুখ্যমন্ত্রী শুভেন্দুর, কড়া নিরাপত্তায় চলছে প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি

পরিস্থিতি নিয়ন্ত্রণে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, তার জন্য সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বিশেষ প্রতিবেদন:

দশমীর সকাল থেকেই বাজছে বিসর্জনের বাদ্যি। বাপেরবাড়ি থেকে উমার কৈলাসে ফিরে যাওয়ার পালা শুরু হয়েছে। দুপুর গড়াতেই রাজ্যের বিভিন্ন গঙ্গার ঘাটে শুরু হয়ে যাবে দেবী দুর্গার প্রতিমা বিসর্জন। কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজ্য সরকারের পক্ষ থেকে কড়া নজরদারি ও বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে। বিসর্জনের সামগ্রিক বন্দোবস্ত খতিয়ে দেখতে এদিন সকালেই বাবুঘাটে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং কলকাতা পুলিশের আধিকারিকদের সঙ্গে কথা বলেন।

আরও পড়ুনঃ  মাগো এ বার বিদায় তবে, আসছে বছর আবার হবে! শুভ বিজয়ার শুভেচ্ছা

ঘাট পরিদর্শন ও প্রশাসনিক প্রস্তুতি

দশমীর সকাল থেকেই বিভিন্ন পুজো মণ্ডপগুলিতে সিঁদুরখেলা চলছে এবং দুপুরের পর থেকে কলকাতার গঙ্গার ঘাটগুলিতে বিসর্জন পর্ব শুরু হওয়ার কথা রয়েছে। ঘাটগুলিতে চলছে বিসর্জনের চূড়ান্ত প্রস্তুতি। কলকাতা পুলিশ ও কলকাতা পুরসভার যৌথ উদ্যোগে কঠোর নজরদারি চালানো হচ্ছে। এদিন সকালে বাবুঘাটে পৌঁছন মুখ্যমন্ত্রী, যেখানে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের কমিশনার অজয় কুমার নন্দা এবং কলকাতা পুরসভার প্রশাসক স্মিতা পাণ্ডে সহ অন্যান্য শীর্ষ আধিকারিকরা।

নিরাপত্তার ওপর বিশেষ জোর ও চোরবাগান ট্র্যাজেডির প্রসঙ্গ

উল্লেখ্য, সপ্তমীর সন্ধ্যায় কলকাতার চোরবাগানে পদপিষ্ট ও দমবন্ধ হয়ে ১৯টি তরতাজা প্রাণহানির মর্মান্তিক ঘটনা ঘটেছে। বিসর্জনের সময় গঙ্গার ঘাটগুলিতে প্রচুর জনসমাগম হয়, ফলে সেই ভিড় ও পরিস্থিতি নিয়ন্ত্রণে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, তার জন্য সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে। পাশাপাশি গঙ্গাদূষণ ও পরিবেশ দূষণ রুখতেও কড়া পদক্ষেপ করা হচ্ছে। এদিন সকালে মুখ্যমন্ত্রী বাবুঘাট ছাড়াও বাজে কদমতলা ঘাট এবং জাজেস ঘাট পরিদর্শন করেন।

আরও পড়ুনঃ  এ বছর জোড়া সপ্তমী, আগামী বছর জোড়া অষ্টমী! উৎসবপ্রেমীদের কাছে বাড়তি উৎসাহ

মুখ্যমন্ত্রীর বার্তা ও প্রশাসনের কড়া পদক্ষেপ

পরিদর্শন শেষে মুখ্যমন্ত্রী জানান, “একদিকে নিরাপত্তা, পরম্পরা, ঐতিহ্য মেনেই বিসর্জন হবে। সজাগ রয়েছে বিপর্যয় মোকাবিলা টিম। কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশেষ নজরদারি। দূষণ নিয়ন্ত্রণে বিশেষ নজর পুরসভার।”

তিনি আরও জানান যে বাড়তি সতর্কতা হিসেবে নিরাপত্তা ব্যবস্থা সম্পূর্ণ জোরদার করা হয়েছে এবং নিরাপত্তার কাজে এনডিআরএফ (NDRF)-কে যুক্ত রাখা হয়েছে। বিসর্জন পর্ব সমাপ্ত হওয়ার পর দ্রুত ঘাট সাফাইয়ের কাজও সম্পন্ন করা হবে। সনাতনীরা ছাড়া অন্য কেউ প্রতিমার কাঠামোয় হাত দেবেন না বলেও তিনি স্পষ্ট নির্দেশ দিয়েছেন। সুরক্ষার খাতিরে আকাশপথে গঙ্গার ঘাট সংলগ্ন এলাকাগুলিতে ড্রোন ওড়ানো হচ্ছে এবং কলকাতার চারটি প্রধান গঙ্গার ঘাটে সুদৃঢ় নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। এছাড়া বিসর্জনের সময় ঘাটে ডিজে বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

এই মুহূর্তে

আরও পড়ুন