Monday, 26 October, 2026
26 October
Homeআন্তর্জাতিক নিউজBrazil: বাম পথেই রইল ব্রাজিল; ট্রাম্পের মুখে ঝামা ঘষে ব্রাজিলে চতুর্থবার প্রেসিডেন্ট...

Brazil: বাম পথেই রইল ব্রাজিল; ট্রাম্পের মুখে ঝামা ঘষে ব্রাজিলে চতুর্থবার প্রেসিডেন্ট হচ্ছেন ‘ফিনিক্স পাখি’ বামপন্থী লুলা

ব্রাজিলের মতো শীর্ষ অর্থনীতিতে লুলার এই মহাবিজয় বিশ্ব বামপন্থী রাজনৈতিক শিবিরে নতুন অক্সিজেনের সঞ্চার করল।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বিশেষ আন্তর্জাতিক ও ভূ-রাজনৈতিক প্রতিবেদন:

লাতিন আমেরিকার রাজনীতিতে এক অভূতপূর্ব প্রত্যাবর্তনের নজির গড়ে ৮০ বছর বয়সে ইতিহাস রচনা করলেন বামপন্থী প্রবীণ নেতা লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা (Luiz Inacio Lula da Silva)। রবিবার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার (Runoff) চূড়ান্ত গণনায় প্রাক্তন দক্ষিণপন্থী প্রেসিডেন্ট জাইর বলসোনারোর জ্যেষ্ঠ পুত্র সেনেটর ফ্লাভিও বলসোনারোকে পরাজিত করে চতুর্দশবারের জন্য ব্রাজিলের মসনদে বসা নিশ্চিত করলেন তিনি।

প্রথম দফার ভোটে দ্বিতীয় স্থানে পিছিয়ে পড়ার পর রান-অফ লড়াইয়ে লুলার এই অভাবনীয় জয় আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকদের সমস্ত পূর্বাভাসকে ভুল প্রমাণ করেছে। লাতিন আমে‌রিকাজুড়ে যেখানে সাম্প্রতিক সময়ে ডানপন্থী দলগুলির উত্থান ঘটছিল, সেখানে ব্রাজিলের মতো শীর্ষ অর্থনীতিতে লুলার এই মহাবিজয় বিশ্ব বামপন্থী রাজনৈতিক শিবিরে নতুন অক্সিজেনের সঞ্চার করল।

আরও পড়ুনঃ  আগামী কয়েকটা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ! উত্তর-পূর্ব ভারতে কি নতুন কোনো অস্থিরতার ছক?

দ্বিতীয় দফার নাটকীয় জয় ও পরিসংখ্যান

ব্রাজিলের সুপিরিয়র ইলেক্ট্রোরাল কোর্ট (TSE)-এর দেওয়া সরকারি তথ্য অনুযায়ী:

  • লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা (ওয়ার্কার্স পার্টি): মোট ভোটের ৫১.৭৯% (৬ কোটি ৪২ লক্ষেরও বেশি ভোট) পেয়ে বিজয়ী হয়েছেন।

  • ফ্লাভিও বলসোনারো (লিবারেল পার্টি): ৪৮.২১% (৫ কোটি ৯৮ লক্ষেরও বেশি ভোট) পেয়ে পরাস্ত হয়েছেন।

ব্রাজিলে ১৯৮০-র দশকে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পর থেকে এটিই প্রথম ঘটনা, যেখানে প্রথম দফার নির্বাচনে পিছিয়ে থেকেও কোনো প্রার্থী দ্বিতীয় দফার ভোটে চূড়ান্ত জয় হাসিল করলেন। প্রথম দফায় ফ্লাভিও বলসোনারো ৪৭% ভোট পেয়ে এগিয়ে থাকলেও, দ্বিতীয় দফায় প্রায় ১৯% উচ্চ ভোটিং শতাংশ ও ভোটারদের ব্যাপক মেরুকরণ লুলার ঝুলিতে অতিরিক্ত প্রায় এক কোটি ভোট নিশ্চিত করে।

প্রচারের মূল বিষয় ও ভূ-রাজনৈতিক তাৎপর্য

নির্বাচনী প্রচারে ৮ বছর বয়সী লুলা প্রধানত সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ, দারিদ্র্য দূরীকরণ, কর্মসংস্থান বৃদ্ধি, বেকারত্ব ও নিরক্ষরতা রোধ এবং আমাজন বনাঞ্চল ধ্বংস আটকানোর মতো মৌলিক বিষয়গুলিকেই তাঁর মূল হাতিয়ার করেছিলেন।

একই সঙ্গে এই জয় ওয়াশিংটনের ট্রাম্প প্রশাসনের জন্যও বড় ধরনের ভূ-রাজনৈতিক ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসন প্রকাশ্যেই দক্ষিণপন্থী বলসোনারো পরিবারের পুনরুত্থানকে সমর্থন জানিয়েছিল। ব্রাজিলে লুলার পুনর্নির্বাচনের ফলে মার্কিন নীতির সমগোত্রীয় দক্ষিণপন্থী দেশগুলির যে আঞ্চলিক অক্ষ তৈরি হচ্ছিল, তা আপাতত বড়সড় বাঁধার মুখে পড়ল।

আরও পড়ুনঃ মেজাজ হারালেন খড়্গে, ‘মোদীর বাপও যাবেন’ মন্তব্যে পটনায় তুলকালাম: পাল্টা ‘শালীনতার সীমা লঙ্ঘন’-এর তোপ অমিত শাহের

বারংবার ফিনিক্স পাখির মতো প্রত্যাবর্তন

২০০৩ থেকে ২০১১ পর্যন্ত টানা দু’বার ব্রাজিলের প্রেসিডেন্ট থাকার পর লুলার রাজনৈতিক জীবন ছিল মারাত্মক উত্থান-পতনের মধ্য দিয়ে যাওয়া। ২০১৮ থেকে ২০১৯ সালের মধ্যে দুর্নীতির মামলায় তাঁকে প্রায় ৫৪৭ দিন কারাবাস করতে হয়। পরবর্তীতে আদালত কর্তৃক সমস্ত আইনি প্রক্রিয়া বাতিল হলে তিনি ২০২২ সালে জাইর বলসোনারোকে হারিয়ে পুনরায় প্রেসিডেন্ট পদে ফেরেন।

সংসদে কঠিন চ্যালেঞ্জের মুখে নতুন সরকার

নির্বাচনে জয় পেলেও আগামী চার বছর নীতি বাস্তবায়নে লুলাকে সংসদের দুই কক্ষেই তীব্র বাধার মুখে পড়তে হবে। সম্প্রতি সম্পন্ন হওয়া আইনসভার নির্বাচনে প্রাক্তন প্রেসিডেন্ট জাইর বলসোনারোর লিবারেল পার্টি (PL) ও তার সহযোগী দলগুলি নিম্নকক্ষে (Lower House) ১২১টি আসনসহ নিরঙ্কুশ দাপট বজায় রেখেছে এবং সেনেটেও (Senate) ২৮টি আসন দখল করেছে। ফলে ডানপন্থী সংখ্যাগরিষ্ঠ সংসদের সঙ্গে সমঝোতা করে দেশের অর্থনীতি ও সামাজিক সুরক্ষামূলক বিল পাশ করানোই হবে রাষ্ট্রপতি লুলার সামনে সবচেয়ে বড় পরীক্ষা।

এই মুহূর্তে

আরও পড়ুন