Monday, 23 November, 2026
23 November
Homeআন্তর্জাতিক নিউজIsrael: ইজরায়েলে সরকার গঠনের অচলাবস্থা কাটাতে নেতানিয়াহুর লিকুড পার্টিকে বৈঠকে ডাকলেন গাদি...

Israel: ইজরায়েলে সরকার গঠনের অচলাবস্থা কাটাতে নেতানিয়াহুর লিকুড পার্টিকে বৈঠকে ডাকলেন গাদি আইজেনকট

ইজরায়েলের ১২০ আসনের সংসদ নেসেটে সরকার গঠনের জন্য ম্যাজিক ফিগার হলো ৬১টি আসন।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

জেরুজালেম / তেল আভিভ:

ইজরায়েলে সরকার গঠন নিয়ে তৈরি হওয়া রাজনৈতিক অচলাবস্থা কাটাতে এবার প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দল লিকুড পার্টি-কে আলোচনার টেবিলে ডাকলেন প্রাক্তন সেনাপ্রধান গাদি আইজেনকট। গত ২৭ অক্টোবরের নির্বাচনে কোনো রাজনৈতিক শিবিরই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় এই জটিলতা তৈরি হয়েছে। আইজেনকটের মধ্যপন্থী দল ইয়াশার জানিয়েছে, আজ ২২ নভেম্বর, রবিবার থেকে লিকুডের প্রতিনিধিদের সঙ্গে দফায় দফায় আলোচনা শুরু হচ্ছে, যার মূল লক্ষ্য সব পক্ষকে নিয়ে একটি ‘জাতীয় ঐক্য সরকার’ গঠন করা।

আরও পড়ুনঃ  ১৮০ ডিগ্রি ঘুরে ভারতের আর্থিক বৃদ্ধির প্রশংসায় ডোনাল্ড ট্রাম্প; ফেডারেল রিজার্ভকে ভারতের থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ, রাহুল গান্ধীকে নিশানা বিজেপির

ইজরায়েলের ১২০ আসনের সংসদ নেসেটে সরকার গঠনের জন্য ম্যাজিক ফিগার হলো ৬১টি আসন। নির্বাচনে কোনো পক্ষই এককভাবে বা জোটগতভাবে সেই সংখ্যা স্পর্শ করতে পারেনি। পরবর্তীতে ৬৭ জন সাংসদের সমর্থন পাওয়ার পর সরকার গঠনের দায়িত্ব পেয়েছেন গাদি আইজেনকট। আগামী ৬ ডিসেম্বরের মধ্যে তাঁকে সরকার গঠন করতে হবে, যদিও প্রয়োজনে এই সময়সীমা বাড়ানো হতে পারে।

তবে সরকার গঠনের রূপরেখা নিয়ে বিরোধী শিবিরের অন্দরেই মতপার্থক্য স্পষ্ট হয়ে উঠেছে। প্রাক্তন প্রধানমন্ত্রী নাফতালি বেনেট আইজেনকটের নেতৃত্বে জাতীয় ঐক্য সরকার গঠনের পক্ষে সওয়াল করলেও স্পষ্ট জানিয়েছেন, নেতানিয়াহুকে প্রধানমন্ত্রী রেখে কোনো সরকারে তিনি যোগ দেবেন না। অন্যদিকে, আভিগদর লিবারম্যান অতি-ধর্মীয় দলগুলিকে নিয়ে সরকার গঠনের পক্ষে এবং ইয়ার গোলান আরব দলগুলির বাইরের সমর্থনে সংখ্যালঘু সরকার গঠনের প্রস্তাব দিয়েছেন।

আরও পড়ুনঃ  বিশ্বমঞ্চে ভারতের উত্থান রুখতেই ‘সিঁদুরে’ পাকিস্তানকে সাহায্য! বিস্ফোরক মার্কিন রিপোর্টে ফাঁস চিনের ‘দ্বিচারিতা’

অন্যদিকে, জোট সরকারে শামিল হওয়ার ক্ষেত্রে একাধিক শর্ত দিয়েছে নেতানিয়াহুর লিকুড পার্টিও। দলটির তরফে দাবি জানানো হয়েছে, নেতানিয়াহু ও তাঁর সরকারের বিরুদ্ধে রাজনৈতিক বয়কট এবং ব্যক্তিগত আক্রমণ বন্ধ করতে হবে। পাশাপাশি ইজরায়েলকে ইহুদিদের রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া, প্যালেস্তাইন রাষ্ট্র গঠনের বিরোধিতা, গাজা, লেবানন ও সিরিয়ায় ইজরায়েলের নিরাপত্তা নিয়ন্ত্রণ বজায় রাখা এবং অতি-ধর্মীয় ছাত্রদের সেনাবাহিনীতে যোগদান সংক্রান্ত বিষয়ে সমঝোতার শর্ত রেখেছে লিকুড।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকেই নেতানিয়াহুর নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন গাদি আইজেনকট এবং তাঁর নেতৃত্বে গঠিত কোনো সরকারে নেতানিয়াহুকে ফেরানোর বিরোধী তিনি। গত ১৫ নভেম্বর দুই দলের মধ্যে প্রথম দফার আলোচনা হলেও তা নিষ্ফলা ছিল। এখন আজকের নতুন দফার বৈঠকে বরফ গলে ইজরায়েলে সরকার গঠনের জট কাটে কি না, সেদিকেই তাকিয়ে রয়েছে আন্তর্জাতিক মহল।

এই মুহূর্তে

আরও পড়ুন