Monday, 23 November, 2026
23 November
HomeকলকাতাSuvendu Adhikari: বাংলাদেশের পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে বিদেশমন্ত্রী জয়শংকরের সঙ্গে কথা বলার...

Suvendu Adhikari: বাংলাদেশের পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে বিদেশমন্ত্রী জয়শংকরের সঙ্গে কথা বলার সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

যেকোনো মুহূর্তে পশ্চিমবঙ্গেও অশান্তি ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন তিনি।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

প্রতিবেশী দেশ বাংলাদেশের নড়াইল-সহ বিভিন্ন এলাকায় সাম্প্রতিক অস্থিরতা এবং সংখ্যালঘুদের ওপর আক্রমণের অভিযোগ ঘিরে গভীর উদ্বেগ প্রকাশ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর আশঙ্কা, ওপার বাংলার এই ঘটনার আঁচ এপার বাংলাতেও এসে পড়তে পারে। এই পরিস্থিতিতে সোমবারই ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে যোগাযোগ করবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, এ রাজ্যে অবৈধ অনুপ্রবেশকারীদের কোনোভাবেই রেয়াত করা হবে না বলেও কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ ওপার বাংলার অস্থিরতা নিয়ে সরব রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য

বিদেশমন্ত্রীর হস্তক্ষেপের আর্জি রবিবার সন্ধ্যায় পিডব্লুডি তাঁবুতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে নিজের উদ্বেগের কথা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, প্রতিবেশী রাষ্ট্রে যা ঘটছে তা অত্যন্ত বেদনাদায়ক। বৈদেশিক নীতির বাধ্যবাধকতা অনুযায়ী কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী সরাসরি এ বিষয়ে পদক্ষেপ করতে বা আনুষ্ঠানিক মন্তব্য করতে পারেন না—সে কথা উল্লেখ করে তিনি জানান, সোমবারই তিনি বিদেশমন্ত্রী জয়শংকরের সঙ্গে কথা বলে গোটা বিষয়টি জানাবেন। মুখ্যমন্ত্রীর কথায়, পশ্চিমবঙ্গের বহু মানুষের আত্মীয়স্বজন বাংলাদেশে বসবাস করেন এবং ওপারের খবরে এপারের পরিবারগুলি চরম দুশ্চিন্তার মধ্যে রয়েছেন।

বাংলায় অশান্তির আশঙ্কা ও মেডিক্যাল ভিসা প্রসঙ্গ মুখ্যমন্ত্রী জানান, বাংলাদেশের সাম্প্রতিক ঘটনার একাধিক ছবি ও ভিডিও তাঁর কাছে পৌঁছেছে এবং উদ্বেগ প্রকাশ করে বহু রাজ্যবাসী তাঁর সঙ্গে যোগাযোগ করেছেন। এই পরিস্থিতির জেরে যেকোনো মুহূর্তে পশ্চিমবঙ্গেও অশান্তি ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন তিনি। সে কারণেই দ্রুত কেন্দ্রীয় বিদেশমন্ত্রকের দৃষ্টি আকর্ষণ করার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুনঃ  রাজস্থানে ভোটে হারার কয়েক ঘণ্টার মধ্যেই গ্রাম থেকে খুলে নেওয়া হলো প্রায় ৫০টি স্ট্রিট লাইট! চাঞ্চল্যকর অভিযোগ

এদিন সাংবাদিক বৈঠকে বাংলাদেশি নাগরিকদের মেডিক্যাল ভিসা প্রদান নিয়েও প্রশ্ন ওঠে। জবাবে শুভেন্দু অধিকারী স্পষ্ট করেন, মেডিক্যাল ভিসা একটি সম্পূর্ণ আলাদা বিষয় এবং তা দেওয়া হবে কি না, সে বিষয়ে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিতে পারেন না; এটি পুরোপুরি কেন্দ্রীয় সরকারের এক্তিয়ারভুক্ত।

অনুপ্রবেশ ও সিএএ নিয়ে কড়া অবস্থান দক্ষিণ দিনাজপুরের হিলিতে পরিচয় গোপন করে কয়েকজন বাংলাদেশি নাগরিকের বসবাসের ঘটনা নিয়েও এদিন কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। অভিযোগ উঠেছে, ওই ব্যক্তিরা হিন্দু পরিচয় দিয়ে বসবাস করছিলেন এবং সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ (CAA)-র মাধ্যমে নাগরিকত্ব পাওয়ার আবেদনও জানিয়েছিলেন।

এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দেন, কোনো অনুপ্রবেশকারীকে রেয়াত করা হবে না এবং তারা কোনোভাবেই সিএএ-র আওতায় নাগরিকত্ব পাবে না। তিনি উল্লেখ করেন, নিয়ম অনুযায়ী খ্রিস্টান, শিখ, জৈন ও পারসিক-সহ যোগ্য আবেদনকারীরাই নাগরিকত্ব পাবেন। ইতিমধ্যেই হিলিতে ওই পাঁচ বাংলাদেশির পরিচয় প্রকাশ্যে আসার পর প্রশাসনের তরফে তাদের বাড়িতে বুলডোজার চালিয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

এই মুহূর্তে

আরও পড়ুন