ব্যারাকপুর / ভাটপাড়া:
একদিকে যখন আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে জোর জল্পনা চলছে, ঠিক সেই আবহেই তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিং। মঙ্গলবার ভাটপাড়ায় রাস পূর্ণিমা উপলক্ষে আয়োজিত গঙ্গা আরতির অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “১৬ ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশ নিয়ে নেব।” এদিনের অনুষ্ঠানে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিধায়ক কৌস্তভ বাগচী।
আরও পড়ুনঃ দিল্লি থেকে ঢাকায় ফেরার ইচ্ছা হাসিনার, তার আগেই AI ভিডিওয় সরগরম বাংলাদেশ
বাংলাদেশ প্রসঙ্গে কী বললেন অর্জুন সিং? রাস পূর্ণিমার গঙ্গা আরতি সমাপ্ত হওয়ার পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পরিবহন মন্ত্রী। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের অভিযোগ সংক্রান্ত এক প্রশ্নের প্রতিক্রিয়ায় অর্জুন সিং হাসতে হাসতে মন্তব্য করেন, “বাংলাদেশ নিয়ে নেব। ১৬ ডিসেম্বর বাংলাদেশ দিবস আছে। তার মধ্যেই আমরা নিয়ে নেব।” শেখ হাসিনার সম্ভাব্য বাংলাদেশে ফেরার জল্পনার মাঝেই মন্ত্রীর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।
আরও পড়ুনঃ বন্ধ হচ্ছে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা আবেদন কেন্দ্র; সীমান্তে জারি ‘হাই অ্যালার্ট’
সিঙ্গুর ও কল্যাণীতে শিল্পায়ন নিয়ে বার্তা বাংলাদেশ প্রসঙ্গের পাশাপাশি এদিন রাজ্যের শিল্প সম্ভাবনা নিয়েও কথা বলেন অর্জুন সিং:
-
সিঙ্গুরে অশোক লেল্যান্ডের কারখানা: সিঙ্গুরে অশোক লেল্যান্ডের (Ashok Leyland) কারখানা গড়ে ওঠার সম্ভাবনা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আত্মবিশ্বাসের সঙ্গে জানান, “মুখ্যমন্ত্রী যখন বলেছেন, তখন সিঙ্গুরে অশোক লেল্যান্ডের কারখানা হবেই। উনি যে কথা বলেন, তা না জেনে বলেন না।”
-
কল্যাণীতে আদানি গোষ্ঠীর বিনিয়োগ: পাশাপাশি নদিয়ার কল্যাণীতে আদানি গোষ্ঠী একটি বড় কারখানা তৈরি করছে বলেও এদিন জানান পরিবহন মন্ত্রী। তবে সেখানে ঠিক কী ধরনের কারখানা গড়ে উঠছে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য তিনি প্রকাশ করেননি।


