আরজি কর মেডিক্যাল কলেজের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের নৃশংস ঘটনার দুই বছর পূর্তিতে রবিবার রাজ্যে ‘অভয়া দিবস’ পালিত হচ্ছে। রাজ্যের সমস্ত সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে সকাল ১১টায় দু’মিনিট নীরবতা পালন এবং প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে তরুণী চিকিৎসকের স্মরণ করা হয়। বিভিন্ন জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হচ্ছে।
আরও পড়ুনঃ মাঝ আকাশেই চক্কর কাটল বিমান! কলকাতা বিমানবন্দরে হঠাৎ বিপত্তি
আসানসোল জেলা হাসপাতালে বিশেষ কর্মসূচির অংশ হিসেবে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতিতে দু’মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে ছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, পশ্চিম বর্ধমানের মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. শেখ মহম্মদ ইউনুস ও জেলা হাসপাতালের সুপারিন্টেন্ডেন্ট।
অগ্নিমিত্রা পাল নিজের লেখা কবিতা পাঠ করে তরুণী চিকিৎসকের স্মরণে শ্রদ্ধা জানান। তিনি বলেন, ঘটনার খবর পেয়ে তিনি অবিলম্বে পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন। এছাড়াও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের অগ্রাধিকার, যাতে ভবিষ্যতে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা না ঘটে।
আরও পড়ুনঃ দেখলে মাথা ঘুরে যাবে! বিরাট পরিকল্পনার ঘোষণা রেলের
২০১৯ সালের ৯ আগস্টের ঐ দুর্ঘটনার পর দীর্ঘদিন নানা প্রশ্ন ও রাজনৈতিক চাপানউতোর চলেছে। রাজ্যের নতুন সরকার এই ঘটনার তদন্ত পুনরায় ত্বরান্বিত করেছে। স্বাস্থ্য দফতর ও সিবিআই মিলে ঘটনা রাতের উপস্থিতি, ডিউটিরত কর্মী ও সিসিটিভি ফুটেজের ভিত্তিতে তদন্ত চালাচ্ছে।
স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানান, তদন্ত থেকে প্রাপ্ত তথ্য রাজ্য সরকারের কাছে জমা দেওয়া হবে এবং নতুন তথ্য উঠে আসার আশায় তদন্তের গতিপ্রকৃতি ত্বরান্বিত হবে।


