Sunday, 20 September, 2026
20 September
HomeদেশAbhijit Dipke: বিজেপিতে যোগদান করছেন অভিজিৎ!

Abhijit Dipke: বিজেপিতে যোগদান করছেন অভিজিৎ!

এবার এই জল্পনার পেছনের আসল ও চাঞ্চল্যকর সত্য প্রকাশ করলেন খোদ অভিজিৎ দীপকের মা।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

নিট (NEET-UG) প্রশ্নফাঁস বিতর্কে কেন্দ্র করে দিল্লির যন্তর মন্তরে টানা ৩৬ দিনের আন্দোলন শেষ হয়েছে ককরোচ জনতা পার্টি (CJP)-র। আন্দোলনের মুখে দাঁড়িয়ে ইতিমধ্যেই লোকসভায় প্রশ্নফাঁস বিরোধী বিল এনেছে কেন্দ্র এবং পদত্যাগ করেছেন তৎকালীন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। কিন্তু এই সাফল্যের আবহেই হঠাৎ খবর চাউর হয়—যে বিজেপি সরকারের বিরুদ্ধে এতদিন রাস্তায় নেমে লড়াই চালালেন, সেই পদ্মশিবিরেই নাকি যোগ দিতে চলেছেন সিজেপি প্রধান অভিজিৎ দীপকে!

আরও পড়ুনঃ “দেশের দায়িত্ব অন্য কেউ সামলাক, ওঁর ইনফ্লুয়েন্সার হওয়া ভাল”; মোদীকে কটাক্ষ CJP প্রধান অভিজিৎ দীপকের

নিট আন্দোলনের জল যে দূর গড়িয়ে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি পর্যন্ত পৌঁছে গিয়েছিল, সেখানে অভিজিতের বিজেপিতে যোগ দেওয়ার গুঞ্জন উঠতেই শুরু হয় তীব্র বিতর্ক। তবে এবার এই জল্পনার পেছনের আসল ও চাঞ্চল্যকর সত্য প্রকাশ করলেন খোদ অভিজিৎ দীপকের মা।

ভিডিও বার্তায় বিজেপিতে যোগ দেওয়ার হুমকি: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক সাক্ষাৎকারে অভিজিৎ দীপকের মা বিস্ফোরক অভিযোগ তুলে জানান, তাঁর ছেলেকে ভিডিও বার্তা পাঠিয়ে জোরপূর্বক বিজেপিতে যোগ দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল। এমনকি বিজেপিতে না যোগ দিলে তাঁর মা-বাবাকে চরম পরিণতি ভোগ করতে হবে বলেও সরাসরি হুমকি দেওয়া হয়।

আরও পড়ুনঃ যোগ্যদের দ্রুত নিয়োগ ও বঞ্চনার বিরুদ্ধে জলপাইগুড়িতে সরব আরওয়াইএফ-এর বিশ্বজিৎ সরকার

অভিজিতের মায়ের কথায়:

প্রাথমিকভাবে এই বিষয়টি কাউকে জানাতে চাইনি। আন্দোলন চলাকালীন এরকম একটি ভিডিও বার্তায় হুমকি এসেছিল। অভিজিৎ আমাকে সেই ভিডিও দেখতেও নিষেধ করেছিল। ওর বাবার হাই ব্লাড প্রেশারের সমস্যা রয়েছে, তাই আমাদের সাবধানে থাকতে বলেছিল। তবে অভিজিৎ নিজে এসবে ভয় পায় না। কেবল আমাদের সুরক্ষার কথা মাথায় রেখেই আমাদের অন্য কোথাও সরে যেতে বলেছিল।”

১৬ দিন আত্মগোপনে পরিবার: ছেলে ও নিজেদের নিরাপত্তার তাগিদে হুমকি পাওয়ার পরপরই ঘর ছাড়তে বাধ্য হন অভিজিতের বাবা-মা। তাঁরা মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরের (ওরঙ্গাবাদ) নিজেদের বাড়ি ছেড়ে কোঙ্কন অঞ্চলের এক আত্মীয়ের বাড়িতে গিয়ে আশ্রয় নেন এবং টানা ১৬ দিন সেখানেই আত্মগোপন করে থাকেন।

ফলে, বিজেপিতে যোগদানের যে খবরটি বাজারে ছড়িয়েছিল, তা অভিজিতের কোনো স্বেচ্ছায় নেওয়া সিদ্ধান্ত নয়; বরং পরিবারকে দেওয়া হুমকির পরিপ্রেক্ষিতেই এমন জল্পনা তৈরি করা হয়েছিল বলে স্পষ্ট করলেন তাঁর পরিবার। নিজের অবস্থান থেকে অনড় থেকে সিজেপি প্রধান আগেই জানিয়ে দিয়েছেন, তিনি কোনো হুমকির কাছে মাথা নত করবেন না এবং শিক্ষার্থীদের স্বার্থেই তাঁর লড়াই জারি থাকবে।

এই মুহূর্তে

আরও পড়ুন