ফের উত্তর-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। পাশাপাশি সোমবার বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহর কলকাতাতেও। ভোর রাতে আচমকা কয়েক পশলা বৃষ্টির সাক্ষী থেকেছে শহর। এদিন কোন কোন জেলায় বৃষ্টির ক্ষেত্রে হলুদ ও কমলা সতর্কতা রয়েছে? কতটা পরিমাণে বৃষ্টিপাত হতে পারে, জেনে নেওয়া যাক।
কলকাতায় আজকের আবহাওয়া কেমন থাকবে?
আগামী ২৪ ঘণ্টায় শহরে বজ্রপাত-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। IMD-র পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় কলকাতার আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। এর পাশাপাশি শহরের বিভিন্ন এলাকায় দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুনঃ বড় কোনও বার্তা, ২১শে কংগ্রেসের মঞ্চে মমতার ছবি
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। রবিবার (১৯ জুলাই) শহরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৯.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৩.৬ ডিগ্রি কম। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৯ ডিগ্রি বেশি।
উত্তরের পর এবার দক্ষিণের পালা! সপ্তাহের শুরু থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বৃদ্ধির সম্ভাবনা।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দীর্ঘদিনের বৃষ্টির বিরতির পর এবার আবহাওয়ার বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। সক্রিয় হতে চলেছে মৌসুমী অক্ষরেখা, যার প্রভাবে আগামী মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বৃষ্টিপাতের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুনঃ মাঠেই WWE; পুরো ক্রিমিনাল একটিভিটি! স্পেনের ফুটবলারদের গায়ে হাত তুলল আর্জেন্টিনা
সম্ভাব্য প্রভাব: কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চল
দুই ২৪ পরগনা
পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
হাওড়া, হুগলি
পূর্ব ও পশ্চিম বর্ধমান
ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া সহ পশ্চিমাঞ্চলের জেলাগুলি
সকাল থেকে দুপুর অথবা বিকেলের মধ্যে বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টির পাশাপাশি দমকা হাওয়া ও বজ্রপাতের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
এছাড়াও, বাংলাদেশ–পশ্চিমবঙ্গ উপকূল সংলগ্ন এলাকায় নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনার দিকেও নজর রাখা হচ্ছে। পরিস্থিতির উপর আমাদের টিমের সার্বক্ষণিক নজর রয়েছে।


