Thursday, 9 July, 2026
9 July
Homeআন্তর্জাতিক নিউজIran: একাধিক শহরে বিস্ফোরণ; মধ্যরাতে ইরানে হামলা শুরু করে দিল আমেরিকা

Iran: একাধিক শহরে বিস্ফোরণ; মধ্যরাতে ইরানে হামলা শুরু করে দিল আমেরিকা

হরমুজ়ের কাছে বাণিজ্যিক জাহাজে হামলার প্রত্যাঘাত শুরু করে মার্কিন বাহিনী।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

পাল্টা হামলায় দীর্ঘমেয়াদী কোনও রূপ নেবে না।” ট্রাম্পের আরও সংযোজন, “যা কিছু ঘটবে, খুব দ্রুত ঘটবে।” যদিও তিনি এও ইঙ্গিত দিয়েছেন, মার্কিন সামরিক বাহিনী হয়তো তাদের কাজটি একেবারে শেষ করে দিতে পারে।

আরও পড়ুনঃ ভয়ঙ্কর অভিযোগ! দেবরাজের দুই ঘনিষ্ঠ মানুষকে তুলে নিল পুলিশ

মঙ্গলবার হরমুজ় প্রণালীতে তিনটি পণ্যবাহী জাহাজ আক্রান্ত হয়। তার পরেই আমেরিকা দাবি করে, এই হামলার নেপথ্যে রয়েছে তেহরান। ওই জাহাজগুলির মধ্যে একটি ছিল ভারতমুখী। সেই ঘটনার কয়েক ঘণ্টা পর বুধবার ভোর থেকে (স্থানীয় সময়) ইরানে একাধিক ক্ষেপণাস্ত্র হামলার খবর মিলেছে। পাল্টা বাহরিন এবং কুয়েতে আমেরিকার সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরানও। ট্রাম্প ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সমুদ্রের জল পরিশোধনাগার (ডিস্যালিনেশন প্ল্যান্ট) লক্ষ্য করে হামলা চালানো এবং তেল উৎপাদনকেন্দ্র ‘খার্গ দ্বীপ’ দখল করার হুমকি দিয়েছেন।

তুরস্কের আঙ্কারায় নেটোর সম্মেলনের মাঝে ট্রাম্প বলেন, ‘‘হরমুজ় প্রণালীতে বাণিজ্যিক জাহাজে ইরানি হামলার প্রতিশোধ হিসেবে এই হামলাগুলি চালানো হচ্ছে। গত রাতে ওদের কড়া আঘাত করেছি। খুব খুব কঠিন। আজ সম্ভবত আবার ওদের উপরে জোরদার হানা হবে। আমি ওদের ছোট্ট হুঁশিয়ারি দেব, আজ রাতে ওদের কঠিন আঘাত করতে চলেছি।’’ ট্রাম্পের দাবি, হরমুজ় প্রণালীতে জাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র, ড্রোন ছুড়ছে ইরান। তাঁর কথায়, ‘‘ওরা খুব খারাপ আচরণ করছে।’’

আরও পড়ুনঃ  ‘১৮ তারিখ না এলে…’, DJ তো বাজাবে তার সাথে কড়া পদক্ষেপ আদালতের

ইরান দাবি করেছে, অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী প্রণালীর ট্রাফিক নিয়ন্ত্রণ করার অধিকার তাদের রয়েছে। যুদ্ধ স্থায়ী ভাবে বন্ধের আলোচনার অন্যতম প্রধান আলোচক এবং ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এক্স হ্যান্ডলে একটি পোস্টে করেন। তিনি লেখেন, “দাদাগিরি ও তোলাবাজির যুগ শেষ। এতে কোনও লাভ হবে না। আমরা মাথা নত করব না।”

অন্য দিকে, উত্তেজনা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে উদ্যোগী ইরান। মধ্যস্থতাকারী কাতারকে বার্তা পাঠিয়েছে তারা। আলোচনা ও সমন্বয় অব্যাহত রাখার প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হয়েছে তেহরানের তরফে।

এই মুহূর্তে

আরও পড়ুন