Wednesday, 13 May, 2026
13 May
HomeকলকাতাHelmetless Riders: সাবধান হয়ে যান, বাংলায় নতুন সরকার, এটা "দাদা-ভাইয়ার সরকার" নয়;...

Helmetless Riders: সাবধান হয়ে যান, বাংলায় নতুন সরকার, এটা “দাদা-ভাইয়ার সরকার” নয়; এখনও আপনি হেলমেট ছাড়া বাইক নিয়ে রাস্তায়

নিয়মকে একাংশ বাইক চালক লঙ্ঘন করেন বলে বারবার অভিযোগ উঠে। রাজ্যে পালাবদলের পরই এবার হেলমেট ছাড়া বাইক চালালে কড়া পদক্ষেপের বার্তা দিল রাজ্য পুলিশ।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

নিয়ম রয়েছে। কিন্তু, সেই নিয়মকে একাংশ বাইক চালক লঙ্ঘন করেন বলে বারবার অভিযোগ উঠে। রাজ্যে পালাবদলের পরই এবার হেলমেট ছাড়া বাইক চালালে কড়া পদক্ষেপের বার্তা দিল রাজ্য পুলিশ। গতকাল রাজ্য পুলিশ একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে। আর সেখানেই বাইক চালকদের হেলমেট পরা বাধ্যতামূলক করতে পুলিশকে বিশেষ অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ বিকল্প শক্তির সন্ধানে বাংলা! ট্রামই কি হতে পারে কলকাতার তুরুপের তাস?

কলকাতা শহরের একাধিক জায়গায় বাইক চালকদের বেশিরভাগ হেলমেট ব্যবহার করেন না বলে বারবার অভিযোগ উঠেছে। বিশেষ করে রাতে বিভিন্ন জায়গায় বাইক চালকদের দাপট দেখা যায়। হেলমেট ছাড়াই দ্রুত গতিতে বাইক চালান। ওইসব বাইক চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না বলেও অভিযোগ ওঠে।

এই অবস্থায় ক্ষমতায় এসেই বিজেপি সরকার ট্র্যাফিক নিয়ন্ত্রণে বিশেষ জোর দিল। গতকাল নবান্ন থেকে রাজ্য পুলিশের একগুচ্ছ নির্দেশিকা জারি করা হয়েছে। ওই নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, বাইক চালানোর সময় হেলমেট পরা বাধ্যমূলক করতে বিশেষ অভিযান চালাতে হবে। ট্র্যাফিক বিভাগ ও থানাগুলিকে যৌথভাবে অভিযান চালাতে বলা হয়েছে। এডিজি ট্র্যাফিক নিয়মিত রিপোর্ট সংগ্রহ করবেন। নির্দেশিকায় স্পষ্ট করে দেওয়া হয়েছে, হেলমেট ছাড়া কেউ যাতে বাইক না চালান, তা নিশ্চিত করতে হবে।

আরও পড়ুনঃ হাওড়া পুরসভার ভোটের জট খুলতে মুখ্যমন্ত্রী শুভেন্দু এবং পুরমন্ত্রী অগ্নিমিত্রার, জটিলতা কাটিয়ে নির্বাচন চায় রাজ্য

বাইক চালানোর সময় হেলমেট পরার গুরুত্ব তুলে ধরে ট্র্যাফিক পুলিশের আধিকারিকরা বলছেন, বাইক চালানোর সময় হেলমেট পরা কতটা গুরুত্বপূর্ণ, তা সবাই জানেন। একটা হেলমেট দুর্ঘটনার সময় চালকের প্রাণ বাঁচাতে পারে। এই নিয়ে প্রচারও করা হয়। তা সত্ত্বেও একাধিক জায়গায় হেলমেট না পরে অনেকে বাইক নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েন। তা যাতে না হয়, সেটা নিশ্চিত করতেই এবার কড়া নির্দেশিকা জারি করা হল।

এই মুহূর্তে

আরও পড়ুন