Friday, 14 August, 2026
14 August
Homeআন্তর্জাতিক নিউজPakistan: ভারতকে বেনজির হুঁশিয়ারি, পাক প্রধানমন্ত্রীর মন্তব্যে তোলপাড়

Pakistan: ভারতকে বেনজির হুঁশিয়ারি, পাক প্রধানমন্ত্রীর মন্তব্যে তোলপাড়

শাহবাজ শরিফ ট্রাম্পের ‘নেতৃত্ব ও সক্রিয় ভূমিকা’র প্রশংসা করে ওয়াশিংটনের উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

স্বাধীনতা দিবসের প্রাক্কালে ভারতকে বেনজির হুঁশিয়ারি পাকিস্তানের। পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ফের ভারতকে সিন্ধু জল চুক্তি নিয়ে কড়া হুঁশিয়ারি ছুঁড়লেন। তাঁর দাবি, পাকিস্তানের জলের প্রতিটি ফোঁটা দেশের জন্য ‘রেড লাইন’। ভারতের কোনও পদক্ষেপে পাকিস্তানের ‘জল অধিকার’ ক্ষতিগ্রস্ত হলে ইসলামাবাদ তার সরাসরি ও কঠোর জবাব দেবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার ইসলামাবাদে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শাহবাজ শরিফ বলেন, পাকিস্তান শান্তি চায়, কিন্তু দেশের সার্বভৌমত্বের উপর কোনও ধরনের চ্যালেঞ্জ এলে তার জবাব দিতে প্রস্তুত রয়েছে। একইসঙ্গে ২০২৫ সালের মে মাসে ভারত-পাকিস্তান সংঘাতের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, সেই সংঘর্ষে পাকিস্তান ভারতকে ‘পরাজিত’ করেছিল। ভবিষ্যতে কোনও সংঘাতের পরিস্থিতি তৈরি হলে পাকিস্তানের প্রতিক্রিয়া আরও শক্তিশালী হবে বলেও হুঁশিয়ারি দেন পাক প্রধানমন্ত্রী।

আরও পড়ুনঃ নজরে ‘বন্দে মাতরম’-এর ১৫০ বছর; আজ সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ রাষ্ট্রপতির

মে ২০২৫-এর ভারত-পাকিস্তান সংঘর্ষের পর যুদ্ধবিরতি কার্যকরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকারও প্রশংসা করেন শাহবাজ শরিফ। ২০২৫ সালের ১০ মে ট্রাম্প ঘোষণা করেছিলেন যে ভারত ও পাকিস্তান ‘অবিলম্বে যুদ্ধবিরতিতে’ সম্মত হয়েছে। কূটনৈতিক আলোচনার পর এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল। পরবর্তীতে শাহবাজ শরিফ ট্রাম্পের ‘নেতৃত্ব ও সক্রিয় ভূমিকা’র প্রশংসা করে ওয়াশিংটনের উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তবে ভারত বরাবরই এই বক্তব্যের বিরোধিতা করেছে। নয়াদিল্লির অবস্থান, যুদ্ধবিরতি কোনও তৃতীয় পক্ষের মধ্যস্থতায় নয়, ভারত ও পাকিস্তানের মধ্যে সরাসরি আলোচনার মাধ্যমেই কার্যকর হয়েছিল। ফলে যুদ্ধবিরতির ক্ষেত্রে ট্রাম্পের মধ্যস্থতার দাবি ভারত গ্রহণ করেনি।

নিজের বক্তব্যে কাশ্মীর প্রসঙ্গও তুলে ধরেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। কাশ্মীর ইস্যুকে ভারত-পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার বৃহত্তর প্রেক্ষাপটের সঙ্গে যুক্ত করেন তিনি। একইসঙ্গে সিন্ধু জল চুক্তি নিয়ে পাকিস্তানের অবস্থান আরও একবার স্পষ্ট করে বলেন, ইসলামাবাদকে তার প্রাপ্য জল থেকে বঞ্চিত করার কোনও চেষ্টা মেনে নেওয়া হবে না।

আরও পড়ুনঃ বদলের বাংলায় নতুন চমক! দূরদর্শন ও আকাশবাণীতে মুখ্যমন্ত্রীর ভাষণ

২০২৫ সালের এপ্রিল মাসে পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পর ভারত সিন্ধু জল চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই এই চুক্তি দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনার কেন্দ্রে রয়েছে। পাকিস্তান অবশ্য দাবি করে আসছে, চুক্তিটি এখনও আইনত কার্যকর রয়েছে এবং বিষয়টি নিয়ে আন্তর্জাতিক স্তরেও একাধিকবার সরব হয়েছে।

১৯৬০ সালে স্বাক্ষরিত সিন্ধু জল চুক্তির অধীনে সিন্ধু অববাহিকার ছয়টি নদীর জল ব্যবহারের অধিকার ভারত ও পাকিস্তানের মধ্যে ভাগ করা হয়। চুক্তি অনুযায়ী, পূর্বাঞ্চলের তিন নদী সতলুজ, বেয়াস ও রাভির উপর ভারতের অধিকার রয়েছে। অন্যদিকে, পশ্চিমাঞ্চলের তিন নদী সিন্ধু, ঝিলম ও চেনাবের জল ব্যবহারের প্রধান অধিকার পাকিস্তান পেয়েছে। ফলে জলবণ্টন নিয়ে দুই দেশের দীর্ঘদিনের বিরোধের মধ্যে শাহবাজ শরিফের এই নতুন হুঁশিয়ারি পরিস্থিতিকে আরও উত্তপ্ত করতে পারে।

 

 

এই মুহূর্তে

আরও পড়ুন