Saturday, 15 August, 2026
15 August
HomeকলকাতাSuvendu Adhikari: বদলের বাংলায় নতুন চমক! দূরদর্শন ও আকাশবাণীতে মুখ্যমন্ত্রীর ভাষণ

Suvendu Adhikari: বদলের বাংলায় নতুন চমক! দূরদর্শন ও আকাশবাণীতে মুখ্যমন্ত্রীর ভাষণ

দূরদর্শন বাংলা ও আকাশবাণী কলকাতা থেকে রাজ্যবাসীর উদ্দেশে বার্তা দেবেন দেবেন তিনি।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

দীর্ঘ ১৫ বছরের বিরতির পর আবার স্বাধীনতা দিবসে রাজ্যবাসীর উদ্দেশ্যে সম্প্রচারিত হতে চলেছে পশ্চিমবঙ্গের প্রধান প্রশাসনিক প্রধান তথা মুখ্যমন্ত্রীর বিশেষ ভাষণ। ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে দূরদর্শনের পর্দায় সম্প্রচারিত হবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই ভাষণ।

আরও পড়ুনঃ মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! মমতার ‘চক্ষুশূল’ দময়ন্তী সেন পাচ্ছেন ‘আউটস্ট্যান্ডিং সার্ভিস’ পদক

প্রস্তাবের পটভূমি ও রাজনৈতিক তাৎপর্য

  • বিজেপির প্রস্তাব: সরকার গঠনের পর রাজ্যের মানুষের প্রত্যাশা বহুগুণ বেড়েছে। তাই নতুন সরকারের আগামী পাঁচ বছরের কর্মসংস্থান, শিল্প উন্নয়ন, পরিকাঠামো নির্মাণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং প্রশাসনিক সংস্কার সংক্রান্ত অগ্রাধিকার ও দৃষ্টিভঙ্গি স্পষ্ট করতে রাজ্য বিজেপির পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে এই ভাষণের প্রস্তাব দেওয়া হয়।

  • প্রথা পুনর্বহাল: ভারতের প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রীই সাধারণত স্বাধীনতা দিবসে রাজ্যবাসীর উদ্দেশ্যে বার্তা দিয়ে থাকেন। গত ১৫ বছর মেয়াদে রাজ্যের পূর্ববর্তী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন নির্দিষ্ট কোনো ভাষণ দেননি। রাজ্য বিজেপি নেতৃত্ব এই ঐতিহ্যবাহী প্রথা পুনরায় চালুর পক্ষে সওয়াল করেন।

  • ভাষণ রেকর্ড সম্পন্ন: দলীয় সূত্রে প্রস্তাবটি অনুমোদিত হওয়ার পর প্রশাসনিক শীর্ষস্তরে আলোচনা হয় এবং মুখ্যমন্ত্রী এতে সম্মতি প্রকাশ করেন। সূত্রের খবর অনুযায়ী, বৃহস্পতিবারই মুখ্যমন্ত্রীর এই বিশেষ বার্তাটি রেকর্ড করে নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ সকালে নির্মল, রাতে সঞ্জীব; তিলোত্তমা কাণ্ডে ব্যাক টু ব্যাক অ্যাকশন শুভেন্দু সরকারের

সম্প্রচারের সময়সূচী

 জাতীয় টিভি চ্যানেল দূরদর্শনে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানাতে ও নতুন সরকারের প্রশাসনিক দর্শন তুলে ধরতে সম্প্রচারিত হবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই পূর্ণাঙ্গ ভাষণ।

এই মুহূর্তে

আরও পড়ুন