Saturday, 15 August, 2026
15 August
HomeকলকাতাDamyanti Sen: মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! মমতার 'চক্ষুশূল' দময়ন্তী সেন পাচ্ছেন 'আউটস্ট্যান্ডিং...

Damyanti Sen: মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! মমতার ‘চক্ষুশূল’ দময়ন্তী সেন পাচ্ছেন ‘আউটস্ট্যান্ডিং সার্ভিস’ পদক

৮০তম স্বাধীনতা দিবসে অসামান্য ও প্রশংসনীয় সেবার জন্য মুখ্যমন্ত্রী পদক পাচ্ছেন ১৪ জন পুলিশ আধিকারিক

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কর্তব্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতি বছরের মতো এ বছরও রাজ্য পুলিশের আধিকারিকদের বিশেষ সম্মাননায় ভূষিত করতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী শনিবার, ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে রাজ্যের ১৪ জন আইপিএস (IPS) আধিকারিককে ‘মুখ্যমন্ত্রী-পদক’-এ সম্মানিত করা হবে।

এর মধ্যে ৬ জন আধিকারিক অসামান্য অবদানের জন্য (Chief Minister’s Police Medal for Outstanding Service) এবং ৮ জন আধিকারিক প্রশংসনীয় অবদানের জন্য (Chief Minister’s Police Medal for Commendable Service) এই পদক পাচ্ছেন।

আরও পড়ুনঃ উত্তরাখণ্ডের চামোলিতে নির্মীয়মাণ টানেলে বিধ্বংসী ধস, বিপর্যয় মোকাবিলায় NDRF ও SDRF

অসামান্য অবদানের জন্য মুখ্যমন্ত্রী-পদকপ্রাপক (৬ জন):

১. দময়ন্তী সেন ২. অজয় কুমার ৩. নীরজকুমার সিংহ ৪. কে জয়রামন ৫. প্রণব কুমার ৬. কুণাল অগ্রবাল

আরও পড়ুনঃ সকালে নির্মল, রাতে সঞ্জীব; তিলোত্তমা কাণ্ডে ব্যাক টু ব্যাক অ্যাকশন শুভেন্দু সরকারের

প্রশংসনীয় অবদানের জন্য মুখ্যমন্ত্রী-পদকপ্রাপক (৮ জন):

১. কঙ্কর প্রসাদ বারুই – আইজি (প্রেসিডেন্সি বিভাগ) ২. সুনীল কুমার যাদব – পুলিশ কমিশনার (চন্দননগর) ৩. রাঠোর অমিত কুমার ভরত – পুলিশ কমিশনার (বিধাননগর) ৪. সূর্য প্রতাপ যাদব – যুগ্ম কমিশনার, ট্রাফিক (কলকাতা) ৫. অংশুমান সাহা – পুলিশ সুপার (পূর্ব মেদিনীপুর) ৬. মিস পুষ্পা – পুলিশ সুপার (পূর্ব বর্ধমান) ৭. শচীন মক্কর – পুলিশ সুপার (মুর্শিদাবাদ পুলিশ জেলা) ৮. অরবিন্দ কুমার আনন্দ – পুলিশ সুপার (বারুইপুর পুলিশ জেলা)

স্বাধীনতা দিবসের মূল মঞ্চ থেকেই সম্মানীয় এই পদকগুলি আধিকারিকদের হাতে তুলে দেবেন মুখ্যমন্ত্রী।

এই মুহূর্তে

আরও পড়ুন