Monday, 4 May, 2026
4 May
HomeকলকাতাBJP: TMC দুর্গেও হানা BJP-র! ঘূর্ণিঝড় না হলেও বাংলায় আছড়ে পড়ল পরিবর্তনের কালবৈশাখী

BJP: TMC দুর্গেও হানা BJP-র! ঘূর্ণিঝড় না হলেও বাংলায় আছড়ে পড়ল পরিবর্তনের কালবৈশাখী

বেলেঘাটায় ৩০০ ভোটে পিছিয়ে আছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কুণাল ঘোষ।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফায় যে ১৪২টি আসনে ভোটগ্রহণ হয়েছে, তা তৃণমূল কংগ্রেসের গড় ছিল। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ওই ১৪২টি আসনের মধ্যে তৃণমূলই জিতেছিল ১২৩টিতে। ১৮টি আসনে জিতেছিল বিজেপি। আইএসএফের জয় এসেছিল একটি আসনে। সেরকম দুর্গ তৃণমূল কংগ্রেস কি ধরে রাখতে পারছে? উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং নদিয়ার মতো জেলায় তৃণমূল, বিজেপি, বাম, কংগ্রেস, আইএসএফের মতো দলগুলি কেমন ফলাফল করছে? পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফার ১৪২টি আসনের ভোটগণনার টাটকা আপডেট দেখে নিন।

আরও পড়ুনঃ অভিষেকের ডায়মন্ড মডেল ডাহা ফেল! বিজেপির প্রার্থী দীপক কুমার হালদার ২৫৮০ ভোটে এগিয়ে ডায়মন্ডহারবারে

দ্বিতীয় দফার ভোটের ১৪২টি আসনের গণনার লাইভ আপডেট

— সকাল ১১ টা ১৮ মিনিট: সোনারপুর দক্ষিণে ৫,৬০০ ভোটে এগিয়ে আছেন বিজেপি প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায়। পিছিয়ে আছেন তৃণমূল প্রার্থী লাভলি মৈত্র।

— সকাল ১১ টা: দ্বিতীয় দফার দুর্গে ভয়াবহ বিপর্যয়ের মুখে তৃণমূল কংগ্রেস। যে জায়গাটা তৃণমূলের দুর্গ বলে বিবেচিত হত, সেখানেও ধস নামল। শহরাঞ্চলে ভরাডুবির মুখে পড়তে চলেছে। কলকাতায় ছ’টি আসনে এগিয়ে তৃণমূল। বিজেপি এগিয়ে পাঁচটি আসনে। হাওড়ায় তৃণমূল এগিয়ে ছ’টি আসনে। বিজেপির তিনটি আসনে লিড। হুগলিতে দুটি আসনে এগিয়ে তৃণমূল। ন’টি আসনে এগিয়ে বিজেপি।

সকাল ১০ টা ২১ মিনিট: পূর্ব বর্ধমানে ন’টি আসনে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস। একটি আসনে এগিয়ে আছে বিজেপি।

— সকাল ১০ টা ১৬ মিনিট: বেলেঘাটায় ৩০০ ভোটে পিছিয়ে আছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কুণাল ঘোষ। বালিগঞ্জে ৬,০০০-র বেশি ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়।

— সকাল ১০ টা ৯ মিনিট: উত্তরপাড়ায় পিছিয়ে আছেন সিপিআইএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়।

— সকাল ৯ টা ৪৪ মিনিট: শ্যামপুর বিধানসভা কেন্দ্রে পিছিয়ে গেলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা বিদায়ি মন্ত্রী শশী পাঁজা। ২৪৮ ভোটে পিছিয়ে আছেন।

— সকাল ৯ টা ৩৬ মিনিট: উত্তর হাওড়ায় তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম চৌধুরী পিছিয়ে আছেন।

— সকাল ৯ টা ৩১ মিনিট: চৌরঙ্গীতে এগিয়ে আছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী নয়না বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনঃ ১৫ বছরের শাসনের ক্লান্তি জনমানসে! মুখ থুবড়ে পরছে ‘ভাতা’ রাজনীতির তৃণমূল; মাথা তুলছে বাম, বিরাট পরিবর্তনের ইঙ্গিত বাংলার

— সকাল ৯ টা ২৩ মিনিট: পোস্টাল ব্যালটে হাওড়া দক্ষিণে এগিয়ে আছেন তৃণমূল কংগ্রেসের নন্দিতা চৌধুরী। শিবপুরে এগিয়ে আছেন বিজেপির রুদ্রনীল ঘোষ। উলুবেড়িয়া পূর্বে এগিয়ে আছেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বালিতে এগিয়ে আছেন কৈলাস মিশ্র। হাওড়া উত্তরে এগিয়ে আছেন বিজেপি প্রার্থী উমেশ রাই।

— সকাল ৯ টা ১৮ মিনিট: প্রাথমিক ট্রেন্ডে বলাগড়, চাঁপদানি, আরামবাগে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস। সকাল ৯ টা ১৮ মিনিট: মধ্য হাওড়ায় এগিয়ে আছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ রায়। যিনি বিদায়ি মন্ত্রী।

এই মুহূর্তে

আরও পড়ুন