Monday, 4 May, 2026
4 May
HomeকলকাতাWest Bengal: ১৫ বছরের শাসনের ক্লান্তি জনমানসে! মুখ থুবড়ে পরছে 'ভাতা' রাজনীতির...

West Bengal: ১৫ বছরের শাসনের ক্লান্তি জনমানসে! মুখ থুবড়ে পরছে ‘ভাতা’ রাজনীতির তৃণমূল; মাথা তুলছে বাম, বিরাট পরিবর্তনের ইঙ্গিত বাংলার

ভবানীপুরে ২০০০ ভোটে এগিয়ে শুভেন্দু

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

সকাল আটটা থেকে শুরু হয়েছে গণনা। ৭৭টি কেন্দ্রে ২৯৩টি বিধানসভা আসনের ভাগ্য নির্ধারণ শুরু হয়েছে। প্রথম ঘণ্টার পোস্টাল ব্যালটের ছবিতে তৃণমূল কংগ্রেস পিছিয়ে বেশিরভাগ জেলায়। কিন্তু যেটুকু ছবি উঠে আসছে, সেখানে বেশ কিছু অস্বস্তিকর ইঙ্গিত রয়েছে শাসকদলের জন্য।

পূর্ব বর্ধমানের ১৬টির মধ্যে ১৪টিতে তৃণমূল এগিয়ে। মুর্শিদাবাদে ২০টির মধ্যে ১৫টিতে, দক্ষিণ ২৪ পরগনায় ১৬টির মধ্যে ১৫টিতে, হাওড়ায় ১৬টির মধ্যে ১৫টিতে এগিয়ে ঘাসফুল শিবির। কলকাতায় প্রায় সব আসনেই তৃণমূল এগিয়ে। বোলপুর, লাভপুর, ময়ূরেশ্বরেও তৃণমূলের নাম উঠে আসছে।

কিন্তু ঝটকা যেখানে, সেটা উত্তর দিনাজপুরে। ৯টি আসনের মধ্যে মাত্র ৫টিতে এগিয়ে তৃণমূল। এই জেলা একসময় ছিল তৃণমূলের মজবুত ঘাঁটি। সেখানে এই সামান্য ব্যবধান রাজনৈতিক মহলে প্রশ্ন তুলছে।

আরও পড়ুনঃ শশী-সহ কলকাতার ২ আসনে এগিয়ে বিজেপি, হাল বেহাল TMC-র

আর সবচেয়ে উত্তপ্ত ছবি পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়ায়। এই দুই জেলায় পোস্টাল ব্যালটেই তৃণমূল-বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাচ্ছে। ২০২১-এ এই অঞ্চলে যেভাবে তৃণমূল একচেটিয়া ছবি দেখিয়েছিল, এবার সেই চিত্র নেই। বিজেপি এখানে জোরালো প্রতিরোধ গড়তে পারছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

মনে রাখতে হবে, এটা কেবল পোস্টাল ব্যালটের প্রাথমিক ছবি। ইভিএম গণনা এখনও পুরোদমে শুরু হয়নি। আসল ছবিটা পাল্টাতে পারে যেকোনো মুহূর্তে। শিলিগুড়িতে খোলা পোস্টাল ব্যালটবক্স ঘিরে তৃণমূল ইতিমধ্যে নির্বাচন কমিশনের (Election Commission) বিরুদ্ধে অভিযোগ তুলেছে। অশান্তির ইঙ্গিত সেখানেও।

আরও পরুনঃ ভবানীপুর কি নিজের ঘরের মেয়েকে চাইছে না! শুভেন্দুর কাছে পিছিয়ে মমতা

রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, ১৫ বছরের শাসনে যে ক্লান্তি জমেছে জনমানসে, পোস্টাল ব্যালটের এই ছবিতেই তার কিছুটা প্রতিফলন দেখা যাচ্ছে। ব্যবধান কমছে যেখানে কমার কথা ছিল না। আর কিছু আসনে তো সমীকরণ উল্টে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না কেউ।

এই মুহূর্তে সবার চোখ ইভিএমের দিকে। সেখান থেকে ট্রেন্ড আসতে শুরু করলে বাংলার রাজনৈতিক ছবিটা আরও পরিষ্কার হবে।

এই মুহূর্তে

আরও পড়ুন