Monday, 4 May, 2026
4 May
HomeকলকাতাKolkata: শশী-সহ কলকাতার ২ আসনে এগিয়ে বিজেপি, হাল বেহাল TMC-র

Kolkata: শশী-সহ কলকাতার ২ আসনে এগিয়ে বিজেপি, হাল বেহাল TMC-র

শীতলকুচি, কালিম্পঙে বিজেপি এগিয়ে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফায় যে ১৪২টি আসনে ভোটগ্রহণ হয়েছে, তা তৃণমূল কংগ্রেসের গড় ছিল। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ওই ১৪২টি আসনের মধ্যে তৃণমূলই জিতেছিল ১২৩টিতে। ১৮টি আসনে জিতেছিল বিজেপি। আইএসএফের জয় এসেছিল একটি আসনে। সেরকম দুর্গ তৃণমূল কংগ্রেস কি ধরে রাখতে পারছে? উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং নদিয়ার মতো জেলায় তৃণমূল, বিজেপি, বাম, কংগ্রেস, আইএসএফের মতো দলগুলি কেমন ফলাফল করছে? পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফার ১৪২টি আসনের ভোটগণনার টাটকা আপডেট দেখে নিন।

আরও পড়ুনঃ ভবানীপুর কি নিজের ঘরের মেয়েকে চাইছে না! শুভেন্দুর কাছে পিছিয়ে মমতা

দ্বিতীয় দফার ভোটের ১৪২টি আসনের গণনার লাইভ আপডেট

— সকাল ৯ টা ৪৪ মিনিট: শ্যামপুর বিধানসভা কেন্দ্রে পিছিয়ে গেলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা বিদায়ি মন্ত্রী শশী পাঁজা। ২৪৮ ভোটে পিছিয়ে আছেন।

— সকাল ৯ টা ৩৬ মিনিট: উত্তর হাওড়ায় তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম চৌধুরী পিছিয়ে আছেন।

— সকাল ৯ টা ৩১ মিনিট: চৌরঙ্গীতে এগিয়ে আছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী নয়না বন্দ্যোপাধ্যায়।

— সকাল ৯ টা ২৩ মিনিট: পোস্টাল ব্যালটে হাওড়া দক্ষিণে এগিয়ে আছেন তৃণমূল কংগ্রেসের নন্দিতা চৌধুরী। শিবপুরে এগিয়ে আছেন বিজেপির রুদ্রনীল ঘোষ। উলুবেড়িয়া পূর্বে এগিয়ে আছেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বালিতে এগিয়ে আছেন কৈলাস মিশ্র। হাওড়া উত্তরে এগিয়ে আছেন বিজেপি প্রার্থী উমেশ রাই।

— সকাল ৯ টা ১৮ মিনিট: প্রাথমিক ট্রেন্ডে বলাগড়, চাঁপদানি, আরামবাগে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস। সকাল ৯ টা ১৮ মিনিট: মধ্য হাওড়ায় এগিয়ে আছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ রায়। যিনি বিদায়ি মন্ত্রী।

— সকাল ৯ টা ৯ মিনিট: নদিয়ার কালীগঞ্জে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস।

— সকাল ৮ টা ৫৬ মিনিট: পূর্ব বর্ধমানের কাটোয়া এবং কেতুগ্রামে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস। হুগলির আরামবাগে এগিয়ে আছে ঘাসফুল।

— সকাল ৮ টা ৫৬ মিনিট: কলকাতা লাগোয়া দুটি আসনে তৃণমূল কংগ্রেস এগিয়ে গেল প্রাথমিক ট্রেন্ডে। বেহালা পূর্ব ও বেহালা পশ্চিমে এগিয়ে আছে তৃণমূল। আবার রাসবিহারী কেন্দ্রে এগিয়ে আছে বিজেপি।

আরও পড়ুনঃ বঙ্গে নিষিদ্ধ বিজয়মিছিল! চূড়ান্ত সতর্ক কমিশন

– সকাল ৮ টা ৪৮ মিনিট: প্রাথমিক ট্রেন্ডে হাওড়ার একটি আসনে এগিয়ে গেল বিজেপি।

– সকাল ৮ টা ৪৩ মিনিট: পূর্ব বর্ধমানে আউসগ্রাম এবং মঙ্গলকোট বিধানসভায় এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস।

– সকাল ৮ টা ৪০ মিনিট: পূর্ব বর্ধমানের পাঁচটি আসনে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস।

— সকাল ৮ টা ৩৭ মিনিট: প্রাথমিক ট্রেন্ডে পুরশুড়ায় বিজেপি প্রার্থী বিমান ঘোষ এবং জাঙ্গিপাড়ায় তৃণমূল কংগ্রেস প্রার্থী স্নেহাশিস চক্রবর্তী এগিয়ে আছেন। দুটি আসন হুগলির।

এই মুহূর্তে

আরও পড়ুন