Thursday, 20 August, 2026
20 August
Homeদক্ষিণবঙ্গBlaurghat: কাটমানি না দিলে ঘর তৈরি করতে পারছেন না দৃষ্টিহীন বাবা-ছেলে, অভিযোগ...

Blaurghat: কাটমানি না দিলে ঘর তৈরি করতে পারছেন না দৃষ্টিহীন বাবা-ছেলে, অভিযোগ বালুরঘাটে

জেলা পুলিশ প্রশাসনের তরফে পুরো অভিযোগটি গুরুত্ব সহকারে খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বিশেষ প্রতিনিধি, দক্ষিণ দিনাজপুর:

আবাস যোজনায় সরকারি ঘর বরাদ্দ পাওয়া সত্ত্বেও নির্মাণকাজ শেষ করতে পারছেন না দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর থানার বোড়া গ্রামের বাসিন্দা দৃষ্টিহীন মোবারক হোসেন (৪৮) ও তাঁর ছেলে সোহেব আক্তার। অভিযোগ, ঘর তৈরির জন্য তাঁদের কাছে ৫০ হাজার টাকা দাবি করেছেন এক নিকট আত্মীয় তথা স্থানীয় তৃণমূল নেতা। টাকা না দেওয়ায় বিগত ছয় মাস ধরে ঘর তৈরিতে বাধা দেওয়া ও শ্রমিকদের মারধর করার মারাত্মক অভিযোগ উঠেছে।

আরও পড়ুনঃ BSF জওয়ানের কাছে তোলাবাজির অভিযোগ; রণক্ষেত্র নিউটাউন, প্রকাশ্যে ‘দেশপ্রেমী’ বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব

ঘটনার বিবরণ ও দুর্ভোগ

  • আবাসের ঘর ও আর্থিক সাহায্য: জরাজীর্ণ বাড়ি ও ভাঙা রান্নাঘরে চরম কষ্টে দিন কাটানো এই দৃষ্টিহীন পরিবারটির জন্য হরিরামপুর ব্লক প্রশাসনের তরফে নির্বাচন পূর্বে আবাস যোজনায় ঘর বরাদ্দ করা হয়। ঘরের প্রথম কিস্তির টাকাও তাঁরা পান।

  • তোলাবাজি ও বাঁধার অভিযোগ: পরিবারের দাবি, ঘর তৈরির কাজ শুরু করলেই নির্মাণ শ্রমিকদের ভয় দেখানো ও মারধর করে তাড়িয়ে দেওয়া হচ্ছে। স্থানীয় এক তৃণমূল নেতা ৫০ হাজার টাকা তোলা দাবি করায় এই সমস্যা তৈরি হয়েছে।

  • প্রশাসনের দরবারে পরিবার: পঞ্চায়েত ও স্থানীয় থানায় অভিযোগ জানিয়েও সুরাহা না হওয়ায়, বুধবার বালুরঘাটে এসে দক্ষিণ দিনাজপুরের জেলা পুলিশ সুপারের (SP) কাছে লিখিত অভিযোগ দায়ের করেন ওই দৃষ্টিহীন বাবা ও ছেলে।

আরও পড়ুনঃ তুমুল সংঘর্ষ, যাদবপুরে ‘সার্জিক্যাল স্ট্রাইক’!

রাজনৈতিক প্রতিক্রিয়া ও পরবর্তী পদক্ষেপ

  • সহযোগিতার আশ্বাস: ঘটনায় দৃষ্টিহীন পরিবারটির পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন স্থানীয় কংগ্রেস নেতা শুভাশিস পাল।

  • পুলিশের ভূমিকা: জেলা পুলিশ প্রশাসনের তরফে পুরো অভিযোগটি গুরুত্ব সহকারে খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

এই মুহূর্তে

আরও পড়ুন