Sunday, 17 May, 2026
17 May
Homeদক্ষিণবঙ্গHowrah Station: এখানে চলল না তপসিয়া নাটক; বুলডোজারে সাফ হাওড়া স্টেশন চত্বর

Howrah Station: এখানে চলল না তপসিয়া নাটক; বুলডোজারে সাফ হাওড়া স্টেশন চত্বর

বুলডোজার চালিয়ে গোটা স্টেশন চত্বর পরিষ্কার করে দেওয়া হল।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

এবার হাওড়া স্টেশন। রাতেই চলল বুলডোজার। আগেই ধরানো হয়েছিল নোটিস, এবার বুলডোজার নিয়ে হাওড়া স্টেশনের বাইরে উচ্ছেদ রেল পুলিশের। এতদিন যারা স্টেশনের বাইরে রাস্তায়, ফুটপাথে ডালা সাজিয়ে বসতেন তুলে দেওয়া হল তাঁদের। অনেকে অস্থায়ী দোকানও ছিল, সেগুলিও তুলে দেওয়া হয়েছে। বুলডোজার চালিয়ে গোটা স্টেশন চত্বর পরিষ্কার করে দেওয়া হল। রেল পুলিশের দাবি, সাধারণ মানুষের সুবিধার্থেই এটা করা হল। এবার থেকে আর যাত্রীদের যাতায়াতের কোনও অসুবিধা হবে না।

আরও পড়ুনঃ সিপিএম-এর ভরসা সেই শুভেন্দুর বুলডোজার! সিপিএম নেতার জমি দখল করেছিল তৃণমূল; বেআইনি দোকান বুলডোজারে ভাঙল প্রশাসন

শনিবার রাতে হাওড়া স্টেশনের বাইরে উচ্ছেদ অভিযান দেখতে রীতিমতো ভিড় জমে যায়। যদিও পুলিশ ছিল একেবারে কড়া অ্যাকশনে। মাইক হাতে পুলিশকে বলতে শোনা যায়, “এখানে ভিড় করবেন না। যাত্রীরা স্টেশনে চলে যান, যাঁদের বাস ধরার বাস ধরুন। এখানে কোনও নাটক হচ্ছে না। আপনারা আপনাদের কাজ করুন। প্রশাসনকে প্রশাসনের কাজ করতে দিন।” প্রচুর পুলিশ তো ছিলই সঙ্গে ছিল বিরাট সংখ্যক আরপিএফ। বুলডোজার দিয়ে ১৫০ বেশি অবৈধ দোকান ভেঙে ফেলা হয় বলে খবর। পুলিশের উপস্থিতিতেই মাঠে নামে বুলডোজার। শোরগোল পড়ে যায় গোটা স্টেশন চত্বরে।

আরও পড়ুনঃ পুরো ছাই আস্ত কোচ; রাজধানী এক্সপ্রেসে আগুন

ফুটপাতের ব্যবসায়ীরা জানিয়েছেন একদিন আগেই রেলের তরফে তাঁদের জায়গা ছেড়ে চলে যাওয়ার জন্য নোটিস দেওয়া হয়। তারপরই শনিবার রাতের অপারেশন। অনেকেই তাঁদের ডালা অন্যত্র সরিয়ে নিতে পেরেছেন। রেল কর্তৃপক্ষ জানিয়েছে যাত্রীদের সুবিধার জন্য এই উচ্ছেদ অভিযান হচ্ছে। যাত্রীদের বড় অংশ জানিয়েছেন এতে তারাও খুশি।

এই মুহূর্তে

আরও পড়ুন