Thursday, 18 June, 2026
18 June
HomeকলকাতাWBJEE: রাজ্য জয়েন্টের প্রথম দশে সাউথ পয়েন্টেরই ২ জন; প্রকাশিত মেধাতালিকা

WBJEE: রাজ্য জয়েন্টের প্রথম দশে সাউথ পয়েন্টেরই ২ জন; প্রকাশিত মেধাতালিকা

এ বারের পরীক্ষায় পাশ করেছেন ৯২,৭৫৩ জন, এদের মধ্যে ছাত্র ৬৬,৩৮৩ জন এবং ২৬,৩৬৮ জন ছাত্রী।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার প্রথম দশে পশ্চিমবঙ্গ বোর্ডের দু’জন ঠাঁই পেলেন। অর্থাৎ পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের (WBCHSE) পড়ুয়া হলেন দু’জন। সেখানে দাপট দেখা গিয়েছে সিবিএসই বোর্ডের। মেধাতালিকায় প্রথম দশের মধ্যে ছয়জনই কেন্দ্রীয় বোর্ডের পড়ুয়া। বাকি দু’জন পড়ুয়া হলেন কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনস (CISCE) বোর্ডের। তাৎপর্যপূর্ণভাবে প্রথম দশের মধ্যে সাউথ পয়েন্ট স্কুলের দু’জন পড়ুয়া আছেন। তবে ‘র‍্যাঙ্ক কার্ড’ ডাউনলোড করার জন্য় প্রার্থীদের কিছুটা অপেক্ষা করতে হবে। বিকেল ৪ টে থেকে তাঁরা ‘র‍্যাঙ্ক কার্ড’ ডাউনলোড করতে পারবেন।

আরও পড়ুনঃ বিরল প্রাকৃতিক ঘটনা! হুগলি নদীতে জোড়া ‘টর্নেডো’

রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার টপারদের তালিকা

১) শাশ্বত বন্দ্যোপাধ্যায়, নালন্দা অ্যাকাডেমি, কোটা (রাজস্থান), সিবিএসই

২) সৌরিদ্ধ মণ্ডল, বিদ্যানগর (দক্ষিণ ২৪ পরগনা), বিবেকানন্দ মিশন স্কুল (জোকা), CISCE।

৩) উমঙ ভুট, রানিগঞ্জ, পূর্ব ইন্টারন্যাশনাল স্কুল দুর্গাপুর, সিবিএসই।

৪) রাহুল কোনার, উত্তর ২৪ পরগনা, দিল্লি পাবলিক স্কুল (নিউ টাউন), CISCE।

৫) সর্বঙ্গ ভট্টাচার্য, বীজপুর (উত্তর ২৪ পরগনা), গার্ডেন হাইস্কুল, সিবিএসই।

৬) আরহা ভট্টাচার্য, চন্দ্রকোণা (পশ্চিম মেদিনীপুর), চন্দ্রকোণা জিরাট হাইস্কুল, পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

৭) সৃজন সুর, শিবপুর (হাওড়া), সাউথ পয়েন্ট স্কুল, সিবিএসই।

৮) মণীশ সেনাপতি, পশ্চিম মেদিনীপুর, মেদিনীপুর কলেজিয়েট স্কুল, পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

৯) সব্যসাচী লস্কর, সোনারপুর (দক্ষিণ ২৪ পরগনা), বিডিএম ইন্টারন্যাশনাল স্কুল, সিবিএসই।

১০) দেবজিৎ পাল, বালিগঞ্জ (কলকাতা), সাউথ পয়েন্ট স্কুল, সিবিএসই।

রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা সংক্রান্ত তথ্য

১) রাজ্য জয়েন্টের জন্য নাম নথিভুক্ত করেছিলেন ১,২০,৮৫৬ জন। ৯৪,৯০১ জন পরীক্ষা দিয়েছেন।

২) উত্তীর্ণ হয়েছেন ৯২,৭৫৩ জন (৯৭.৭৪ শতাংশ)। তাঁদের মধ্যে ছাত্র হলেন ৬৬,৩৬৩ জন। ২৬,৩৬৮ জন ছাত্রী উত্তীর্ণ হয়েছেন।

৩) ১০০ পয়েন্ট রোস্টার অনুযায়ী সংরক্ষণ দেওয়া হয়েছে রাজ্য জয়েন্টে।

আরও পরুনঃ সরকারের কড়া অবস্থান,শাস্তি পাচ্ছে দুষ্কতীরাও; শুভেন্দুদের দরাজ প্রশংসা রাজ্যপালের

রাজ্য জয়েন্টের রেজাল্ট কীভাবে দেখবেন অনলাইনে?

১) পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট www.wbjeeb.in-তে যান।

২) হোমপেজে ‘View / Download Rank Card for WBJEE 2026’ দেখতে পাবেন। সেই লিঙ্কে ক্লিক করুন।

৩) নতুন একটি পেজ খুলে যাবে। নিজের অ্যাডমিট কার্ড নম্বর দিন।

৪) স্ক্রিনে ২০২৬ সালের পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার রেজাল্ট দেখতে পাবেন। সেখান থেকেই নিজেদের ‘র‍্যাঙ্ক কার্ড’ ডাউনলোড করে নিন।

 

 

এই মুহূর্তে

আরও পড়ুন