Friday, 1 May, 2026
1 May
HomeকলকাতাTMC: রাতভোর তৃণমূল নাটক, টানটান উত্তেজনায় কমিশনের সাথে TMC খেলতে নামল ওয়ান...

TMC: রাতভোর তৃণমূল নাটক, টানটান উত্তেজনায় কমিশনের সাথে TMC খেলতে নামল ওয়ান ডে ম্যাচ

ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের স্ট্রংরুমের ভিতরে ‘সন্দেহজনক গতিবিধির’ অভিযোগ তুলে বৃহস্পতিবার বিকেল থেকে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের গেটের বাইরে অবস্থানে বসেছিলেন বেলেঘাটার তৃণমূল প্রার্থী কুণাল এবং শ্যামপুকুরের শশী।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

স্ট্রংরুমের সামনে সম্মুখ-সমরে তৃণমূল-বিজেপি। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে মুখোমুখি যুযুধান দুই শিবির। ‘বহিরাগত’ তত্ত্বে সরগম গোটা এলাকা। ক্ষদিরাম অনুশীলনের বাইরে ১ ঘণ্টা ধরনা শশী পাঁজা, কুণাল ঘোষের। বাইরে বের হতেই তুমুল বিক্ষোভ বিজেপি কর্মীদের। ঘটনাস্থলে তাপস রায়, সন্তোষ পাঠক। কেন তৃণমূলকে ঢুকতে দেওয়া হচ্ছে এই প্রশ্ন তুলে ক্ষোভে ফেটে পড়েন এলাকার বিজেপির কর্মী-সমর্থকেরা। শুধু কর্মী-সমর্থকরা নয়, দুই শিবিরের প্রার্থীদের মধ্যেও তুমুল বাগবিতণ্ডা শুরু হয়ে যায়।

ভোটগ্রণ মেটার পরে এ বার স্ট্রংরুম বিতর্ক। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত তৃণমূলের ধর্না-বিক্ষোভ এবং বিজেপির পাল্টা জমায়েত নিয়ে সরগরম রইল উত্তর এবং দক্ষিণ কলকাতার দুই গণনাকেন্দ্র। প্রথমে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র। তার পরে দক্ষিণ কলকাতার সাখাওয়াত মেমোরিয়াল স্কুল। প্রথম ক্ষেত্রে তৃণমূলের কুণাল ঘোষ, শশী পাঁজার পাশাপাশি হাজির ছিলেন বিজেপির দুই প্রার্থী তাপস রায় ও সন্তোষ পাঠক। দ্বিতীয় ঘটনায় ভবানীপুরের তৃণমূলপ্রার্থী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বন্দরের তৃণমূল প্রার্থী তথা কলকাতার মেয়র ফিরহাদ (ববি) হাকিম।

আরও পড়ুনঃ “ওরা হামলা করলেও আপনারা এক্ষুনি হামলাতে যাবেন না” সমাজমাধ্যমে মমতা

মমতার বক্তব্য

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “এখানে ইভিএম-এর জন্য স্ট্রং রুম আছে। আমরা দেখেছি অনেক জায়গায় কারচুপি হচ্ছে। যখন টিভিতে সিসিটিভি দেখলাম, তখন আমারও যাওয়া উচিত মনে হল। প্রথমে কেন্দ্রীয় বাহিনী আমাকে ঢুকতে দিতে চায়নি। কিন্তু নির্বাচনী নিয়ম অনুসারে যেকোনও দলের প্রার্থী ও নির্বাচনী এজেন্ট সিল করা রুম পর্যন্ত যেতে পারেন

তিনি আরও অভিযোগ করেন, “আমাদের এজেন্টকে গ্রেফতার করা হয়েছে। এতটা একপেশে আচরণ চলছে। তারপরেও যদি কেউ ইভিএম মেশিন চুরি করার চেষ্টা করে বা গণনা চুরি করার চেষ্টা করে, তাহলে আমরা প্রাণ দিয়ে লড়াই করব।”

নেতাজি ইনডোর স্টেডিয়ামে ভোট গণনার প্রস্তুতি চলছে। ৪ মে ফল ঘোষণা হবে। এই সময়ে মমতা বন্দ্যোপাধ্যায় স্ট্রং রুমে গিয়ে সিসিটিভি দেখতে চাইলে কেন্দ্রীয় বাহিনী প্রথমে বাধা দেয় বলে তাঁর অভিযোগ। পরে তিনি সেখানে প্রবেশ করেন।

মমতা বলেন, তৃণমূলের এজেন্টকে গ্রেফতার করা হয়েছে এবং স্ট্রং রুমে একপেশে আচরণ চলছে। তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন যে ইভিএম বা গণনায় কোনও চুরির চেষ্টা হলে তৃণমূল প্রাণ দিয়ে লড়াই করবে।

রাজ্যে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ানল এদিন রাতেই জানিয়ে দিয়েছেন, স্রংমন রুমে কোন কারচুপি হয়নি৷ আর মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরের প্রার্থী, তিনি দক্ষিণ কলকাতার স্ট্রং রুমে যেতে পারেন৷ কিন্তু উত্তর কলকাতায় আসতে পারেন না৷

আরও পড়ুনঃ রাজনৈতিক বাতাবরণে পর্দার আড়ালে কোনো অলিখিত সমঝোতা! স্রেফ এক বড় চালের দাবার ঘুঁটি?

বর্তমান পরিস্থিতি

নেতাজি ইনডোর স্টেডিয়ামের সামনে তৃণমূল নেতাদের ধর্না ও অভিযোগ রাজ্যের রাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়েছে। ভোট গণনার আগে এ ধরনের অভিযোগ নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে।

মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর দলের কর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, “যদি কেউ ভোট চুরি করার চেষ্টা করে, তাহলে আমরা প্রাণ দিয়ে লড়াই করব।”

রাজ্যের ভোটাররা এখন অপেক্ষায় রয়েছেন যে নির্বাচন কমিশন এই অভিযোগগুলো কীভাবে খতিয়ে দেখে এবং ৪ মে ফল ঘোষণার আগে পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণে রাখতে পারে।

এই মুহূর্তে

আরও পড়ুন