Monday, 25 May, 2026
25 May
HomeকলকাতাDBT Link: অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেতে জরুরি DBT লিঙ্ক! এখানেই আপনার DBT...

DBT Link: অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেতে জরুরি DBT লিঙ্ক! এখানেই আপনার DBT লিঙ্ক দেখে নিন

‘ডিবিটি’ নিয়ে বিন্দুমাত্র আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। বিষয়টি অত্যন্ত সহজ।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকার গঠন হওয়ার পর থেকেই চর্চায় অন্নপূর্ণা ভাণ্ডার । এই প্রকল্পের আওতায় রাজ্যের মহিলারা প্রতি মাসে সরাসরি ৩০০০ টাকা করে আর্থিক ভাতা পাবেন। সরকারের এই নতুন প্রকল্পকে কেন্দ্র করে যেমন সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে, ঠিক তেমনই নথিপত্র জমা ও ব্যাঙ্কের নিয়ম নিয়ে তৈরি হয়েছে এক নতুন ধোঁয়াশা। বিশেষ করে, এই প্রকল্পের টাকা দেওয়ার ক্ষেত্রে প্রশাসনের তরফ থেকে ‘ডিবিটি’ (DBT) বা ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার-এর প্রসঙ্গটি সামনে আসতেই আমজনতার মধ্যে অহেতুক কিছু জটিলতা ও বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে। ‘ডিবিটি লিঙ্ক’ আসলে কী, তা নিয়ে অনেকেই চরম ধন্দে পড়েছেন।

তবে সাধারণ মানুষকে আশ্বস্ত করে জেলা প্রশাসনের শীর্ষ কর্তারা জানিয়েছেন, এই ‘ডিবিটি’ নিয়ে বিন্দুমাত্র আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। বিষয়টি অত্যন্ত সহজ। বিগত জমানার ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের ভাতার টাকা বা বার্ধক্য ও বিধবা পেনশনের টাকা যেভাবে প্রতি মাসে সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হতো, এ ক্ষেত্রেও ঠিক একই নিয়ম মেনে টাকা পাঠানো হবে। ফলে, রাজ্যের যে সমস্ত মহিলারা ইতিমধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার বা কোনও সরকারি পেনশনের টাকা ব্যাঙ্কে পাচ্ছেন, তাঁদের এই ডিবিটি লিঙ্ক নিয়ে নতুন করে মাথা ঘামানোর বা চিন্তা করার কোনো প্রয়োজন নেই।

ডিবিটি লিঙ্ক কী?

ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ‘ডিবিটি’ হল ভারত সরকারের এমন একটি ডিজিটাল অর্থপ্রদান প্রক্রিয়া, যার মাধ্যমে একজন নাগরিকের ১২ ডিজিটের আধার কার্ড নম্বরটিকে তাঁর সক্রিয় ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে সরাসরি জুড়ে দেওয়া হয়। এর মূল উদ্দেশ্য হল, মাঝপথে কোনও মধ্যস্বত্বভোগী বা দালালের হস্তক্ষেপ ছাড়াই সরকারি অনুদান, ভাতা বা ভর্তুকির টাকা যাতে সরাসরি নির্দিষ্ট উপভোক্তার অ্যাকাউন্টে সুরক্ষিতভাবে পৌঁছতে পারে। যখন কোনও ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার এবং এনপিসিআই (NPCI) ম্যাপিংয়ের মাধ্যমে ‘DBT Enabled’ বা লিঙ্কড হয়ে যায়, তখন সরকারি দফতর থেকে কম্পিউটারাইজড পদ্ধতিতে পাঠানো টাকা এক লহমায় সরাসরি সেই অ্যাকাউন্টে এসে জমা হয়ে যায়।

আপনার অ্যাকাউন্টে ডিবিটি সক্রিয় আছে কি না, বুঝবেন কীভাবে?

নিজের মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে ঘরে বসেই খুব সহজে আপনি জেনে নিতে পারেন আপনার অ্যাকাউন্টে ডিবিটি চালু রয়েছে কি না। তার জন্য নীচের ধাপগুলি অনুসরণ করুন:

প্রথমে myaadhaar.uidai.gov.in-এ যান

সেখানে আপনার নির্দিষ্ট আধার নম্বর দিন এবং মোবাইলে আসা ওটিপি (OTP) দিয়ে পোর্টালে লগ ইন করুন

লগ ইন করার পর স্ক্রিনে থাকা ‘আধার-ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস’ (Aadhaar-Bank Seeding Status) সেকশনে ক্লিক করুন

ক্লিক করলেই বর্তমানে আপনার কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টটি ডিবিটি-র জন্য লিঙ্ক করা আছে এবং সেটি সক্রিয় (Active) রয়েছে কি না, তা স্ক্রিনে স্পষ্ট দেখিয়ে দেবে

ডিবিটি স্ট্যাটাস জানার অন্যান্য সহজ উপায়:

আপনার সংশ্লিষ্ট ব্যাঙ্কের মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ বা নেট ব্যাঙ্কিং প্রোফাইলে লগ ইন করে চেক করতে পারেন

সংশ্লিষ্ট ব্যাঙ্কের কাস্টমার কেয়ার নম্বরে ফোন করে আধিকারিকদের কাছ থেকে জানতে পারেন

নিজের ব্যাঙ্কের হোম ব্রাঞ্চে বা শাখায় গিয়ে সরাসরি পাশ বই দেখিয়ে জেনে নিতে পারেন

ব্যাঙ্কের নির্দিষ্ট এসএমএস (SMS) ব্যাঙ্কিং সার্ভিসের কোড ব্যবহার করেও স্ট্যাটাস জানা যায়

ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার সিডিং বা ডিবিটি লিঙ্ক করার পদ্ধতি:

ডিবিটি স্ট্যাটাস চেক করার আগে নিশ্চিত হতে হবে যে আপনার আধার নম্বরটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আদেও যুক্ত করা আছে কি না। যদি যুক্ত না থাকে, তবে মূলত দুটি উপায়ে আপনি এই আধার সিডিংয়ের কাজ সম্পূর্ণ করতে পারেন – অফলাইন এবং অনলাইন।

ব্যাঙ্কের ব্রাঞ্চে গিয়ে সরাসরি (অফলাইন পদ্ধতি):

প্রথমে আপনার ব্যাঙ্কের শাখায় গিয়ে ‘আধার লিঙ্কিং’ বা ‘ডিবিটি অ্যাক্টিভেশন’-এর নির্দিষ্ট ফর্মটি সংগ্রহ করুন

ফর্মে আপনার নাম, আধার নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর-সহ সমস্ত প্রয়োজনীয় বিস্তারিত তথ্য নির্ভুলভাবে পূরণ করুন

ফর্মের সঙ্গে আপনার আধার কার্ডের একটি সই করা ফোটোকপি বা জেরক্স জুড়ে দিন

ফর্মে নির্দিষ্ট জায়গায় টিক মেরে ‘ডিবিটি বেনিফিট’ বা সরকারি অনুদান পাওয়ার জন্য অনুরোধ জানান এবং কাউন্টারে জমা দিন

আপনার জমা দেওয়া তথ্য সরকারি পোর্টালের সঙ্গে যাচাই করে ব্যাঙ্ক কর্তৃপক্ষ খুব দ্রুত আপনার অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক সচল করে দেবে

নেট ব্যাঙ্কিং বা মোবাইল অ্যাপের মাধ্যমে (অনলাইন পদ্ধতি):

আপনার ব্যাঙ্কের অফিশিয়াল নেট ব্যাঙ্কিং পোর্টালে লগ ইন করুন অথবা ব্যাঙ্কের মোবাইল অ্যাপটি ওপেন করুন

সেখানে মেনু বা প্রোফাইল সেকশনে গিয়ে ‘সার্ভিসেস’ (Services) অথবা ‘আধার লিঙ্কিং’ (Aadhaar Linking) অপশনটি বেছে নিন

নির্ধারিত বক্সে আপনার ১২ ডিজিটের আধার নম্বরটি সাবধানে টাইপ করুন

আধার কার্ডের সঙ্গে যুক্ত থাকা রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওটিপি (OTP) আসবে, সেটি দিয়ে ভেরিফাই করুন

ভেরিফিকেশন সফল হলে আপনার রিকোয়েস্টটি সাবমিট করুন। ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ব্যাঙ্ক আপনার অ্যাকাউন্টে ডিবিটি পরিষেবা সক্রিয় করে দেবে

অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা পাওয়ার ক্ষেত্রে এই ডিবিটি লিঙ্ক অত্যন্ত জরুরি একটি ধাপ। তাই নতুন করে প্যানিক না করে, উপরে উল্লেখিত সহজ পদ্ধতিগুলি মেনে এখনই নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্ট্যাটাসটি একবার যাচাই করে নেওয়ার পরামর্শ দিচ্ছেন প্রশাসনের কর্তারা।

নিচের লিঙ্ক (LINK) টাচ করুনঃ

myaadhaar.uidai.gov.in

এই মুহূর্তে

আরও পড়ুন