Monday, 1 June, 2026
1 June
HomeখেলাMohun Bagan: সবুজ-মেরুন ছাড়লেন ডেগি কার্ডোজো

Mohun Bagan: সবুজ-মেরুন ছাড়লেন ডেগি কার্ডোজো

হাইভোল্টেজ ডার্বি ম্যাচে ও পিছিয়ে থেকে ড্র করেছিল মোহনবাগান

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

এবারের এই সিজনের শুরুটা খুব একটা ভালো না হলে ও ধীরে ধীরে ছন্দে ফিরেছিল মোহনবাগান (Mohun Bagan)। ডুরান্ড কাপের হতাশাজনক পারফরম্যান্সের পর আইএফএ শিল্ডে পড়শী ক্লাব ইস্টবেঙ্গলকে টাইব্রেকারে পরাজিত করে আইএফএ শিল্ড ঘরে তুলেছিল সবুজ-মেরুন। তারপর আইএসএলের দুরন্ত পারফরম্যান্সের মধ্য দিয়ে শুরু করলেও পরবর্তীতে পরাজিত হতে হয়েছিল মুম্বাই সিটি এফসির কাছে। তাছাড়া বেশ কয়েকটি ম্যাচে ও পয়েন্ট নষ্ট করেছিল মেরিনার্সরা। এমনকি হাইভোল্টেজ ডার্বি ম্যাচে ও পিছিয়ে থেকে ড্র করেছিল মোহনবাগান

আরও পড়ুনঃ ফাইনালে বিরাট প্রাপ্তি, লাল জার্সির এক নতুন সাম্রাজ্য

শেষ পর্যন্ত টুর্নামেন্টের শেষ ম্যাচে জয় আসলেও ধরে রাখা সম্ভব হয়নি সাফল্য। শেষ পর্যন্ত গোল পার্থক্যের ভিত্তিতে খেতাব জয় করে ইস্টবেঙ্গল দল। এমনকি এবারের কলকাতা লিগে ও সাফল্য পায়নি দল। যা নিঃসন্দেহে হতাশ করেছিল সমর্থকদের। এসবের মাঝেই এবার মরসুম শেষে মোহনবাগান ছাড়লেন যুব দলের কোচ ডেগি কার্ডোজো। গতকাল নিজের সোশ্যাল সাইট থেকে সেই কথা জানিয়ে দিলেন তিনি। এই প্রসঙ্গে তিনি লেখেন, ‘ আজ ক্লাব ছাড়ার সময়, আমার এই যাত্রাপথের অংশ হওয়ার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই। এখানে থাকাকালীন আমি যে সমর্থন, স্মৃতি এবং সুযোগ পেয়েছি, তার জন্য আমি কৃতজ্ঞ।’

আরও পড়ুনঃ বাড়বে রেস্তরাঁয় খাওয়ার খরচ; দামি হল বাণিজ্যিক গ্যাস

আরও লেখেন, ‘ খেলোয়াড়, আমার টেকনিক্যাল স্টাফ, ম্যানেজমেন্ট, অসাধারণ ফ্যানেরা এবং ক্লাবের সাথে যুক্ত সকলের জন্য ভবিষ্যতে অব্যাহত সাফল্য কামনা করছি। সকলের জন্য অনেক শুভকামনা, এবং সবকিছুর জন্য ধন্যবাদ।’

 

এই মুহূর্তে

আরও পড়ুন