শুক্রবার তৈরি হওয়া নিম্নচাপটি আপাতত উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর ওড়িশা পশ্চিমবঙ্গ উপকূল বরাবর অবস্থান করছে। শনিবার রাতের মধ্যে নিম্নচাপটি আরও সুস্পষ্ট বা শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তার সঙ্গেই যুক্ত হয়েছে একটি ঘূর্ণাবর্তও। পাশাপাশি একটি মৌসুমি অক্ষরেখা উত্তর পশ্চিম রাজস্থান থেকে উত্তর মধ্যপ্রদেশ, উত্তর ছত্তিশগড় ও ওড়িশা হয়ে বঙ্গোপসাগরে নিম্নচাপের কেন্দ্র পর্যন্ত বিস্তৃত রয়েছে। ফলত আবহাওয়াবিদদের পূর্বাভাস, এই ত্রিফলার জেরে ৬ জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে।
নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা | আগামী ২৪ ঘণ্টার আবহাওয়া আপডেট
আজ শনিবার (৪ জুলাই ২০২৬) সকাল ৬:০০টা পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির কার্যকলাপ অব্যাহত থাকবে।
আরও পড়ুনঃ মমতা-সরকারের আরও একটি বিস্ফোরক দিক! ‘সেবাশ্রয়ে’ কোনওদিন অনুমোদনই দেয়নি নবান্ন
যে জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি:
পূর্ব মেদিনীপুর
পশ্চিম মেদিনীপুর
ঝাড়গ্রাম
দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী অঞ্চল
এই জেলাগুলিতে আগামী ২৪ ঘণ্টায় বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
কলকাতা ও হাওড়া:
দুপুর থেকে বিকেলের মধ্যে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি মাত্রার ক্ষণস্থায়ী বৃষ্টিপাত হতে পারে।
দক্ষিণবঙ্গের অন্যান্য জেলা:
হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে দীর্ঘস্থায়ী ভারী বৃষ্টি বা বড় ধরনের দুর্যোগের আশঙ্কা আপাতত নেই।
আরও পড়ুনঃ কড়া প্রশাসন, এবার ইসলামপুরে নিষিদ্ধপল্লিতে ওড়ানো হল ড্রোন!
বিশেষ নজরে:
দক্ষিণবঙ্গের পূর্বাঞ্চলের তুলনায় পুরুলিয়া ও বাঁকুড়া জেলায় বৃষ্টির পরিমাণ কিছুটা বেশি হতে পারে।
দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায় কোথাও কোথাও অতিভারী বৃষ্টির ‘কমলা’ সতর্কতা দেওয়া হয়েছে। ভারী বৃষ্টির ‘হলুদ’ সতর্কতা থাকছে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও হাওড়াতে। রবিবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ার জেলার কোথাও কোথাও ভারী থেকে অতিভারী (২৪ ঘণ্টায় ৭০ থেকে ২০০ মিমি) বৃষ্টির সম্ভাবনা। সেখানেও ‘কমলা’ সতর্কতা জারি করা হয়েছে। রবিবার কলকাতা, হুগলি, হাওড়া, উত্তর ২৪ পরগনা ও দুই বর্ধমান জেলার কোথাও কোথাও ভারী বৃষ্টির (৭০-১১০ মিমি) ‘হলুদ’ সতর্কতা দেওয়া হয়েছে। সোমবার ভারী বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম জেলার কোথাও কোথাও।
আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, মঙ্গলবার বৃষ্টি কমবে। তবে বুধবার দক্ষিণ ২৪ পরগনা জেলার কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। সোমবার পর্যন্ত উপকূল এলাকার মৎস্যজীবীদের সমুদ্রে না-যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
আগাম পূর্বাভাস:
রবিবার থেকে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ আরও কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাব কলকাতা ও হাওড়াতেও পড়তে পারে এবং বৃষ্টির তীব্রতা কিছুটা বাড়তে পারে।
উপকূলবর্তী ও ভারী বৃষ্টিপ্রবণ এলাকায় বসবাসকারী সকলকে প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার এবং আবহাওয়ার সর্বশেষ আপডেটের দিকে নজর রাখার অনুরোধ করা হচ্ছে।


