Friday, 14 August, 2026
14 August
HomeদেশMumbai: বাড়ি ফিরেছে ৬০০-রও বেশি ছাত্র-ছাত্রী! ভূতের আতঙ্ক অমরাবতীর হস্টেলে

Mumbai: বাড়ি ফিরেছে ৬০০-রও বেশি ছাত্র-ছাত্রী! ভূতের আতঙ্ক অমরাবতীর হস্টেলে

রাতে হস্টেলের বিভিন্ন প্রান্ত থেকে ঘুঙুরের আওয়াজ, মহিলা কণ্ঠে হাসি-কান্নার শব্দ শোনার কথা বলতে শুরু করেন।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

মহারাষ্ট্রের অমরাবতী জেলার একটি সরকারি হস্টেলে ভূতের আতঙ্ক ছড়িয়ে পড়ায় প্রায় ২৬৩ জন ছাত্র ও ৩৪৫ জন ছাত্রী হস্টেল ছেড়ে বাড়ি ফিরে গেছেন। আতঙ্কের শুরু হয় যখন কয়েকজন ছাত্রী রাতে হস্টেলের বিভিন্ন প্রান্ত থেকে ঘুঙুরের আওয়াজ, মহিলা কণ্ঠে হাসি-কান্নার শব্দ শোনার কথা বলতে শুরু করেন।

আরও পড়ুনঃ ১৫ আগস্ট; ভারতের স্বাধীনতা দিবস ও বিশ্বে পাঁচ দেশের স্বাধীনতার দিন

এই খবর ছড়িয়ে পড়তেই হস্টেলের অন্যান্য পড়ুয়ার মধ্যেও ভয় ছড়িয়ে পড়ে। হেডমাস্টার সঞ্জয় চৌধুরী জানান, ছাত্র-ছাত্রীদের মানসিক অবস্থা দেখতে তাদের হাসপাতালে নিয়ে সাইকিয়াট্রিস্টের কাছে পাঠানো হয়েছে। সাইকিয়াট্রিস্টরা বলছেন, এই অবস্থার নাম ‘সিভিয়ার হিস্টেরিয়া’—অর্থাৎ তীব্র মানসিক উত্তেজনা ও আতঙ্ক।

আরও পড়ুনঃ উপযুক্ত ও সঠিক সিদ্ধান্ত শুভেন্দু সরকারের; মাসে ১০ হাজার টাকার বেশি আয় হলেই আর পাবেন না অন্নপূর্ণার টাকা, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

স্থানীয় স্বাস্থ্য আধিকারিক অভিষেক নাইডু পড়ুয়া ও অভিভাবকদের ভূত বা অলৌকিক বিষয়ে ভয় না পেয়ে স্বাভাবিক থাকার পরামর্শ দিয়েছেন। সংশ্লিষ্টরা আশ্বাস দিচ্ছেন, এখানে অন্য কোনো সমস্যা রয়েছে, যা ধীরে ধীরে সমাধান হবে।

এই মুহূর্তে

আরও পড়ুন