কলকাতা: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, অন্নপূর্ণা যোজনার অগাস্ট মাসের কিস্তি ১৭ তারিখ থেকে গ্রাহকদের অ্যাকাউন্টে জমা হবে। তবে এবার নতুন নিয়মে মাসে ১০ হাজার টাকা বা তার বেশি আয় থাকা ব্যক্তিরা এই যোজনার সুবিধা পাবেন না।
আরও পড়ুনঃ ভারতকে বেনজির হুঁশিয়ারি, পাক প্রধানমন্ত্রীর মন্তব্যে তোলপাড়
নতুন শর্তাবলী:
- গ্রামীণ এলাকায় আবেদনকারীর বাড়িতে তিনটি বা ততোধিক ঘর থাকা শর্ত শিথিল করা হয়েছে, ফলে আরও বেশি গ্রামীণ মহিলা এই যোজনার আওতায় আসবেন।
- আবেদনকারীর ব্যক্তিগত মাসিক আয় ১০ হাজার টাকা বা তার বেশি হলে সুবিধা মিলবে না। তবে পরিবারের অন্য সদস্যের আয় ১০ হাজার টাকার বেশি হলেও আবেদনকারী মহিলা সুবিধা পাবেন।
- বয়সসীমা ২৫ থেকে ৬০ বছর। আয়করদাতা ও সরকারি কর্মচারীরা এর যোগ্য নন।
- অন্য রাজ্যের সরকারি ভাতা পান এমন মহিলারা সর্বোচ্চ ৩,০০০ টাকা পর্যন্ত পেতে পারেন।
আরও পড়ুনঃ নজরে ‘বন্দে মাতরম’-এর ১৫০ বছর; আজ সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ রাষ্ট্রপতির
আবেদন ও কিস্তি বিতরণ
- জুন থেকে অনলাইন ও অফলাইনে মিলিয়ে ১ কোটি ৭০ লক্ষের বেশি আবেদন জমা পড়েছে।
- ভেরিফিকেশন পর্ব শেষে আগামী মাস থেকে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে টাকা সরাসরি উপভোক্তাদের অ্যাকাউন্টে পৌঁছানো হবে।


