Sunday, 31 May, 2026
31 May
Homeদক্ষিণবঙ্গPurbasthali: এবার ফুটবল চুরি? প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়ি থেকে বেরচ্ছে গুচ্ছ-গুচ্ছ বল

Purbasthali: এবার ফুটবল চুরি? প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়ি থেকে বেরচ্ছে গুচ্ছ-গুচ্ছ বল

পূর্বস্থলী উত্তরের তৃণমূলের প্রাক্তন বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের বাড়িতে সকাল থেকে তল্লাশি চালাচ্ছে পূর্বস্থলী থানার পুলিশ।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

তৃণমূল ক্ষমতা থেকে যাওয়ার পর জায়গায়-জায়গায় পার্টি অফিস থেকে সরকারি ত্রাণ-ত্রিপল বেরচ্ছে। কোনও রাজনৈতিক দল নয়, সাধারণ এলাকাবাসী গিয়েই সেই ত্রাণের ত্রিপল ও যাবতীয় জিনিস উদ্ধার করে নিয়ে আসছেন। তখন থেকেই প্রশ্ন উঠছিল, তৃণমূল ক্ষমতায় থাকাকালীন বিরোধী দল বারেবারে অভিযোগ করত তৎকালীন শাসকদলের নেতারা ত্রাণের জিনিস চুরি করে। আর এবার প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়ি থেকে উদ্ধার হল ফুটবল। ত্রাণ-মাছ চুরির পর এবার ফুটবল চুরি? 

আরও পড়ুনঃ অখিল গিরির অফিসে পুলিশি অভিযান! উদ্ধার কাড়ি কাড়ি ত্রিপল-শাড়ি

রবিবার সকাল থেকেই পূর্বস্থলী উত্তরের তৃণমূলের প্রাক্তন বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের বাড়িতে সকাল থেকে তল্লাশি চালাচ্ছে পূর্বস্থলী থানার পুলিশ। আর পুলিশ সূত্রেই খবর, তল্লাশি চালাতে গিয়ে কার্যত চোখ কপালে ওঠার জোগাড় হয় পুলিশ কর্মীদের। ত্রাণের জন্য বিলি করা প্রচুর ত্রিপল তো উদ্ধার হয়েছে। সঙ্গে উদ্ধার ফুটবল। প্রাথমিকভাবে অনুমান, বিলি না করে এই ত্রিপল এবং ফুটবল রেখে দিয়েছিলেন তপন। গোটা বিষয়টি এখন খতিয়ে দেখছে পুলিশ। শুধু তাঁর বাড়ি নয়, এমনকী, প্রাক্তন বিধায়কের বিভিন্ন গোডাউনেও তল্লাশি চালানো হচ্ছে। এত পরিমাণ সামগ্রী তাঁর বাড়িতে মজুত হল কেন? কীভাবেই হল? তাঁর বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। প্রাথমিকাভাবে তপন চট্টোপাধ্যায় গ্রেফতার হতে পারেন বলেই সূত্রের দাবি।

আরও পড়ুনঃ ‘সানডে হো ইয়া মানডে, রোজ খায়ে আন্ডে’; ইতিহাসে প্রথম কে ডিম ছুড়েছিলেন?

অপরদিকে, আর্থিক দুর্নীতির মামলায় তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলা সাধারণ সম্পাদক তথা কাটোয়ার ডাকাবুকো নেতা দিগন্ত পালকে গ্রেফতার করল কাটোয়া থানার পুলিশ। শনিবার রাতে কাটোয়া স্টেশন বাজার এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

এই মুহূর্তে

আরও পড়ুন