Friday, 17 April, 2026
17 April
Homeউত্তরবঙ্গMaldah: দুরন্ত পুলিশি অ্যাকশনে মালদা থেকে ধৃত ২ বাংলাদেশি

Maldah: দুরন্ত পুলিশি অ্যাকশনে মালদা থেকে ধৃত ২ বাংলাদেশি

স্টেশনে আসার পর দালাল তাঁদের ফেলে চম্পট দেয়।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের অভিযোগে মালদা টাউন স্টেশন চত্বর থেকে দুই বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল জিআরপি। বৃহস্পতিবার রাতে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার সময় পুলিশ তাঁদের জালে পুরে ফেলে। ধৃতদের নাম শফিকুল আলম (৩৮) ও মহম্মদ সোনি (১৯)। ধৃত শফিকুল বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ এবং সোনি জামালপুর জেলার বাসিন্দা বলে জানা গিয়েছে। শুক্রবার সকালে মালদা জেলা আদালতে পেশ করে ধৃতদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ।

আরও পড়ুনঃ ভোট দিতে কাজ খোয়াতেও রাজি পরিযায়ী শ্রমিকরা! বাড়ি ফেরার জন্য হুড়োহুড়ি পরিযায়ী শ্রমিকদের

মালদা টাউন স্টেশন জিআরপি-র আইসি প্রশান্ত রাই জানান, বৃহস্পতিবার রাতে স্টেশনের টিকিট কাউন্টার সংলগ্ন এলাকায় ওই দুই যুবককে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াতে দেখে সন্দেহ হয় কর্তব্যরত পুলিশকর্মীদের। তাঁদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করতেই অসংলগ্ন কথাবার্তা বলতে থাকেন তাঁরা। কড়া জেরার মুখে শেষ পর্যন্ত তাঁরা স্বীকার করেন যে, তাঁরা বাংলাদেশের বাসিন্দা এবং কোনো বৈধ নথি ছাড়াই এ দেশে প্রবেশ করেছেন। তাঁদের বয়ান অনুযায়ী, দিন দুয়েক আগে কালিয়াচক অথবা বৈষ্ণবনগর সীমান্ত দিয়ে মোট তিন জন অবৈধভাবে ভারতে ঢোকেন। এক দালালের মাধ্যমে সীমান্ত পার হলেও, স্টেশনে আসার পর ওই দালাল তাঁদের ফেলে চম্পট দেয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ধৃতরা কাজের সন্ধানে দক্ষিণ ভারতের চেন্নাইয়ের দিকে যাওয়ার পরিকল্পনা করেছিলেন।

আরও পড়ুনঃ ভারতকে অত্যাধুনিক আর-৩৭এম ‘অ্যাক্সহেড’ দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেওয়ার প্রস্তাব রাশিয়ার

এই ঘটনার পিছনে কোনো বড়সড় আন্তর্জাতিক দালাল চক্র কাজ করছে কি না, তা খতিয়ে দেখছে মালদা টাউন স্টেশন জিআরপি এবং ইংরেজবাজার থানার পুলিশ। ধৃতদের সাত দিনের পুলিশি হেফাজত চেয়ে আদালতে পাঠানো হয়েছে, যাতে জেরা করে এই অনুপ্রবেশের নেপথ্যে থাকা বাকিদের হদিশ পাওয়া যায়। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে সীমান্তে নিরাপত্তা কড়াকড়ি থাকা সত্ত্বেও কীভাবে এই অনুপ্রবেশ ঘটল, তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে।

এই মুহূর্তে

আরও পড়ুন