ঢাকা:
বাংলাদেশের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক ও আওয়ামি লীগের প্রাক্তন সাংসদ শাকিব আল হাসান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোনও মূল্যে তিনি শেখ হাসিনা ও তার দলের পাশে থাকবেন। ২০২৪ সালের আগস্টে ছাত্র আন্দোলনের পর শেখ হাসিনা সরকারের পতনের কারণে বাংলাদেশ ছাড়তে হয় শাকিবকে। বর্তমানে শ্রীলঙ্কায় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলছেন তিনি।
আরও পড়ুনঃ শেখ হাসিনার সংবাদ সম্মেলনের সমর্থন করে না ভারত, নয়াদিল্লির স্পষ্ট বার্তা
শাকিব বলেছেন, ভার্চুয়াল বৈঠকে শেখ হাসিনার সঙ্গে অংশ নেওয়ার সিদ্ধান্তে তিনি কোন আক্ষেপ করেন না। তার লক্ষ্য বাংলাদেশে শান্তি ফেরানো এবং এই কাজ হাসিনার সঙ্গে করছেন। শাকিব জানান, “যত দ্রুত সম্ভব বাংলাদেশে ফিরতে চাই, কিন্তু না পারলে ডিসেম্বর মাসে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার চেষ্টা করব। ক্যাপ্টেন (হাসিনা) যা বলবেন, সেটাই করব।”
অনেকে পরামর্শ দিয়েছিলো আওয়ামি লীগ ও হাসিনার সঙ্গে দূরত্ব বজায় রাখার, যাতে দেশে ফিরে আসা সহজ হয়। কিন্তু শাকিব সেই পথ গ্রহণ করেননি। তিনি বলেন, “আমি হাসিনার সঙ্গেই থাকব।”
আরও পড়ুনঃ অরুণাচল প্রদেশের ২৭টি এলাকা সরকারি মানচিত্রে চিহ্নিত, চিনকে কঠোর বার্তা
শাকিবের দেশে ফেরার ব্যাপারে প্রশ্ন উঠলেও তিনি জানান, দেশের হয়ে খেলতে তিনি আগ্রহী। নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরবেন এবং মামলার মোকাবিলা করবেন। তিনি বলেন, “বাংলাদেশের মাটিতে একটি বিদায়ী সিরিজ খেলাই চাই। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপেও খেলতে চাই।”
বর্তমানে তাঁর বিরুদ্ধে দুটি মামলা চলছে—একটি বিক্ষোভকারী হত্যা ও অপরটি দুর্নীতি মামলা। হত্যাকাণ্ডের দিন তিনি কানাডায় ম্যাচ খেলছিলেন বলে মামলার ভিত্তিহীনতার দাবি করেন শাকিব। তিনি অভিযোগ করেন, গত প্রায় দেড় বছর ধরে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ রাখা হয়েছে, যদিও তিনি সর্বোচ্চ কর দিয়েছেন।


