Monday, 17 August, 2026
17 August
HomeকলকাতাKolkata: তপসিয়া থেকে গ্রেপ্তার ইমরান; কলকাতায় ISI-এর স্লিপার সেলের ছক? 

Kolkata: তপসিয়া থেকে গ্রেপ্তার ইমরান; কলকাতায় ISI-এর স্লিপার সেলের ছক? 

ভারতে বসে সে দীর্ঘদিন ধরে ভারতীয় সেনাবাহিনী এবং রেলের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর তথ্য পাকিস্তানে পাচার করে আসছিল।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কলকাতাকে কেন্দ্র করে পাকিস্তান গুপ্তচর সংস্থা আইএসআই-এর (ISI) স্লিপার সেল তৈরি ও নাশকতার পরিকল্পনা বানচাল করল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF)। হাবড়া থেকে ভুয়া পরিচয়ধারী পাকিস্তানি এজেন্ট রানা রউফকে গ্রেপ্তারের পর, এবার তাঁর সূত্রে ধরে কলকাতার তপসিয়া থেকে গ্রেপ্তার করা হলো তাঁর মূল সহযোগী ইমরানকে।

আরও পড়ুনঃ ভাঙড়ে এসটিএফের জালে দুই সন্দেহভাজন জঙ্গি; আইএসআইয়ের পর বঙ্গে আল কায়দার জাল? 

ইমরানের ভূমিকা ও ভুয়ো নথির চক্র

  • পাসপোর্ট জালিয়াতি: তপসিয়ার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে ইমরানকে গ্রেপ্তার করে এসটিএফ। রানার জন্য ভুয়া কাগজপত্র তৈরি করে ভারতীয় পাসপোর্ট বানিয়ে দেওয়ার মূল দায়িত্বে ছিল ইমরান।

  • বড় চক্রের সন্দেহ: তদন্তকারীদের মতে, ইমরান একা নয়, এই ভুয়া নথি ও পাসপোর্ট তৈরির নেপথ্যে আরও একটি বড় চক্র সক্রিয় রয়েছে। তাদের খোঁজে তল্লাশি চলছে।

আরও পড়ুনঃ বাজেনি ফায়ার অ্যালার্ম, বন্ধ ছিল এমার্জেন্সি এক্সিট গেট! এত মৃত্যু দায় কার!

পাকিস্তানি এজেন্ট রানা রউফ ও তার কৌশল

  • পরিচয় ও অনুপ্রবেশ: ধৃত রানা রউফ আদতে পাকিস্তানের ফয়সালাবাদের বাসিন্দা। সে আইএসআই-এর সাথে যুক্ত হয়ে ২০১২ সালে ভুয়া নথির সাহায্যে নেপাল হয়ে ভারতে ঢোকে।

  • তথ্য পাচার: ভারতে বসে সে দীর্ঘদিন ধরে ভারতীয় সেনাবাহিনী এবং রেলের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর তথ্য পাকিস্তানে পাচার করে আসছিল।

  • করাচি পালানোর পরিকল্পনা: রানার পরিকল্পনা ছিল ঢাকা হয়ে করাচি পালিয়ে যাওয়ার। টিকিট কাটার জন্য সে আগেই তার আসল পাকিস্তানি পাসপোর্ট ঢাকায় পাঠিয়ে দিয়েছিল, যা এখন গোয়েন্দাদের হাতে।

রাজ্যে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) শুরু হওয়ার আগেই ভুয়া নথিতে নিজের ভারতীয় নাগরিকত্ব সুপ্রতিষ্ঠিত করতে চেয়েছিল রানা। পুলিশ পুরো চক্রটিকে চিহ্নিত করতে ধৃত দু’জনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করেছে।

এই মুহূর্তে

আরও পড়ুন