Thursday, 4 June, 2026
4 June
Homeআবহাওয়াWeather: সকাল থেকেই ভ্যাপসা গরম; অস্বস্তি চরমে, ঘেমে যাচ্ছে শরীর; কি হবে...

Weather: সকাল থেকেই ভ্যাপসা গরম; অস্বস্তি চরমে, ঘেমে যাচ্ছে শরীর; কি হবে আজ?

ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের দুই-এক জায়গায়।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

সকাল থেকেই ভ্যাপসা গরম। একটু হাঁটাচলা করলেই অস্বস্তি চরমে উঠছে। ঘেমে যাচ্ছে শরীর। এমন পরিস্থিতিতে অনেকেই চাতকের মতো চেয়ে রয়েছেন বৃষ্টির দিকে। আর সেই বিষয়েই ভাল খবর দিয়েছে আবহাওয়া দফতর। তাঁদের দাবি, আজ কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাসও রয়েছে। 

আজ কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে আকাশ মেঘলা থাকার সম্ভাবনা প্রবল। তবে দিনে কিছু সময় রোদও দেখা যেতে পারে। পাশাপাশি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বজ্রবিদ্যুতের দাপট থাকতে পারে। এছাড়া বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়া। 

আরও পড়ুনঃ একটি রাজকীয় রহস্য যা কিছু প্রশ্নের উত্তর দেয় না; ফুল পিশি ও এডওয়ার্ড

যদিও কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা আজও অনেকটাই বেশির দিকে থাকতে পারে। বৃহস্পতিবার রাজ্যের রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যেতে পারে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আর সর্বনিম্ন হতে পারে ২৮ ডিগ্রির কাছাকাছি। তাই ঝড়বৃষ্টি যতই হোক না কেন, গরম যে আজ থাকবে, এই কথা তো বলাই বাহুল্য।

আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বর্তমানে মৌসুমি আবহাওয়ার পূর্বাভাস স্পষ্ট। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের একাধিক জেলায় মেঘের আনাগোনা বাড়ছে। দিনের বিভিন্ন সময়ে স্থানীয়ভাবে বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে। বিশেষ করে বিকেল ও সন্ধ্যার দিকে বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার অনুকূল পরিবেশ রয়েছে। যার ফলে বৃষ্টিপাত হতে পারে। তবে তার জন্য গরম খুব একটা কমবে না।

উত্তরবঙ্গ ও সিকিমে ৪ জুন সকাল থেকে ৫ জুন সকাল পর্যন্ত উপ-হিমালয় একটি বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। আর তাতেই পরিষ্কার যে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা প্রবল। 

আরও পড়ুনঃ নব্য তৃণমূলে দূরদূরান্ত অব্দি নেই ‘ভাইপোর’ কাল ছায়া! কি করবেন ‘পিসি’?

এ দিন দার্জিলিং থেকে শুরু করে জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। একই ধরনের আবহাওয়া থাকবে সিকিমেও। এছাড়া উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও আজ বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। 

আবহাওয়া দফতর জানিয়েছে, আজ উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। পাশাপাশি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের দুই-এক জায়গায়। এই সব জায়গায় ৭ থেকে ১১ সেমি পর্যন্ত বৃষ্টি হতে পারে। 

তাই এই সব জেলার অধিবাসীরা অবশ্যই সঙ্গে রাখুন ছাতা। আর যাঁরা উত্তরবঙ্গ ঘুরতে গিয়েছেন, তাঁরাও অবশ্যই ছাতা নিয়েই বেরন। নইলে অহেতুক ভিজতে হবে।  

 

 

এই মুহূর্তে

আরও পড়ুন