Saturday, 4 July, 2026
4 July
HomeকলকাতাTMC: খুব শীঘ্রই মমতা নতুন দল গড়বেন! খেলবেন ইন্দিরা স্টাইলে

TMC: খুব শীঘ্রই মমতা নতুন দল গড়বেন! খেলবেন ইন্দিরা স্টাইলে

১৯৬৯ এর ভারতীয় জাতীয় কংগ্রেস এবং আজকের ভারতীয় জাতীয় কংগ্রেস সম্পূর্ণ আলাদা দল আলাদা রেজিস্ট্রেশন নাম্বার l

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

১৯৭৭ থেকে ৭৯, ইন্দিরা গান্ধী সঞ্জয় গান্ধী ঠিক যা যা করেছেন মমতা অভিষেক তাই করছেন l যদি কোনভাবে ২০২৯ এ কেন্দ্রে NDA হেরে যায়, তাহলে এই ফর্মুলা কাজে লাগলেও লাগতে পারে এই ভেবে বাজী ধরা l এবং তারা আবার ফিরবেন ৩৫৬ জারি করে শুভেন্দু অধিকারীর সরকার ফেলে l যদি বিশ্বাস না হয় মেটাল ডিটেক্টর লাগিয়ে মমতাদেবীকে জিজ্ঞাসা করুন আমি ঠিক বলছি না ভুল l

আসুন ১৯৭৭ এ আসি l ১৯৭৭ এ ইন্দিরা গান্ধী যে দলের প্রধান হিসেবে হারেন তার নাম কিন্তু ভারতীয় জাতীয় কংগ্রেস না l ইন্দিরা এবং সিদ্ধার্থ যে দলের নেতা ছিলেন তার নাম কংগ্রেস-রিকুইজিশনিস্ট l এটা তৃণমূল কংগ্রেসের মত একটা দল যার জন্ম ১৯৬৯ এ কেজিবির অনুপ্রেরণায় l বাংলা কংগ্রেস, যা কেজিবির আরও একটা শাখা সংগঠন ছিল, তার নেতারা এই সময় রাতারাতি প্রথম যুক্তফ্রন্ট ভেঙে যোগ দেন এই ইন্দিরার নতুন দলে l যেমন প্রণব মুখার্জী, সিদ্ধার্থ রায় এবং বরকত গণি খান l

আরও পড়ুনঃ “পাপ বাপকেও ছাড়ে না”; বাম আমলে তৃণমূল ‘বদলা নয় বদল চাই’ চেয়ে ঋতব্রতর দউলতে তৃণমূলের ‘বদলা’ ও ‘বদল’ হল! ঋতব্রত শিবিরের তৃণমূল ভবন…

১৯৭৭ এ ইন্দিরা হারলে তাকে তার দল থেকে বহিস্কার করেন দেবকান্ত বাড়ুয়া l এরপর গ্রেপ্তার l ফিরে এসে সঞ্জয় ভাঙেন জনতা পার্টি এবং তৈরি করেন ইন্দিরা কংগ্রেস l এই ইন্দিরা কংগ্রেস পরে নাম ভাড়িয়ে হয়ে যায় ভারতীয় জাতীয় কংগ্রেস আবার l ১৯৬৯ এর ভারতীয় জাতীয় কংগ্রেস এবং আজকের ভারতীয় জাতীয় কংগ্রেস সম্পূর্ণ আলাদা দল আলাদা রেজিস্ট্রেশন নাম্বার l কিন্তু আমাদের ঐতিহাসিকরা এবং মিডিয়া এক মিথ্যা বারবার বলে ১৯৭৮ এ তৈরি ইন্দিরা কংগ্রেস এবং ১৮৮৫ এ তৈরি জাতীয় কংগ্রেস যে এক সেটা দেশবাসীর মাথায় ঢুকিয়ে দেন l

আমি যদি খুব ভুল না করি, খুব শীঘ্রই মমতা নতুন দল গড়বেন এবং ইন্দিরা গান্ধী স্টাইলে খেলবেন l এবং এক্ষেত্রে ঋতব্রত বন্দোপাধ্যায়রা তাকে সাহায্য করলেন l আগামী দিনে এই দুই দল হাত মেলাবেই মেলাবে l

আরও পড়ুনঃ মমতা-সরকারের আরও একটি বিস্ফোরক দিক! ‘সেবাশ্রয়ে’ কোনওদিন অনুমোদনই দেয়নি নবান্ন

মমতা ব্যানার্জীর কোন উদ্ভাবনী শক্তি নেই l তার গড় ১৫ বছরের রাজত্ব ইন্দিরা গান্ধী এবং প্রণব মুখার্জীর সব খারাপ কাজের দ্বারা প্রভাবিত l প্রসঙ্গত: ১৯৬৬ থেকে ১৯৮৪, স্বাধীন ভারতের ইতিহাসে কিন্তু সবচেয়ে খারাপ সময় l ভারতবাসীকে দুর্নীতির প্রশিক্ষণ দেন ইন্দিরা গান্ধী l ভারতে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেন তিনি l স্মাগলিং সেই সময় এমন একটা রোগ ছিল যে অজিত, আমজাদ, প্রাণ সব ভীলেনই স্মাগলার ছিলেন l বেকারত্ব সবচেয়ে বেশী ছিল এই সময় l ভারত প্রতি বছর পিছিয়ে যায় এই সময় l নক্সালবাদ এই সময় শুরু l ইন্দিরার প্ৰিয় অর্থনীতিবিদ ছিলেন বামরাজনীতির পোস্টারবয় অশোক মিত্র, অর্জুন সেনগুপ্ত, মনমোহন সিং এবং সবচেয়ে প্ৰিয় অমর্ত্য সেন l অমর্ত্য সেনকে উনি অর্থমন্ত্রী করতে চেয়েছিলেন l কিন্তু এই একটা বড় দেশসেবা অমর্ত্যবাবু আমাদের করে গেছেন l রাজী হন নি l নইলে ১৯৯১ তে যে সংকট তৈরি হয়েছিল, ১৯৭৭ এর আগেই সেটা হয়ে যেত এবং আমাদের দেশকে ইন্দিরা গান্ধী সোমালিয়া বানিয়ে ছাড়তেন l মমতা এই মহান নেত্রীকে কিভাবে অনুসরণ করেছেন একটু মিলিয়ে নিন l আগামী দিনেও ইন্দিরার ডায়েরিই ওঁনার ভরসা l আপাতত ওঁনার টার্গেট INDI জোটকে যদি কেন্দ্রে আনা যায় পশ্চিমবঙ্গে ৩৫৬ জারির শর্তে মমতা তাঁদের পাশে দাঁড়াবেন l মনে রাখবেন পশ্চিমবঙ্গর বিধানসভা ফলাফল নিয়ে USA, UK মিডিয়া যে আলোচনা করেছে এবার গত ৭৯ বছরে কোন রাজ্যের ভোট নিয়ে এত বিশ্লেষণ করেনি l কারণ এর গুরুত্ব আন্তর্জাতিক রাজনীতিতে অনেকটা l

এই মুহূর্তে

আরও পড়ুন