spot_img
Monday, 19 January, 2026
19 January
spot_img
Homeআন্তর্জাতিক নিউজElon Mask: "বাংলা" না! বাংলা বিতর্কে ইন্ধন মাস্কের; বাংলাতে নেই প্রতিবাদ

Elon Mask: “বাংলা” না! বাংলা বিতর্কে ইন্ধন মাস্কের; বাংলাতে নেই প্রতিবাদ

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

লন্ডনের হোয়াইটচ্যাপেল স্টেশনে ইংরেজি-বাংলা দ্বিভাষিক সাইনবোর্ড নিয়ে বিতর্ককে উসকে দিলেন টেসলার কর্ণধার এলন মাস্ক। স্টেশনের নাম কেন বাংলায় লেখা হবেতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন ব্রিটিশ এমপি রুপার্ট লো। তাঁর বক্তব্যলন্ডনের স্টেশনগুলির নাম শুধুমাত্র ইংরেজিতেই থাকা উচিত। টেসলা সিইও মাস্ক লোয়ের বক্তব্যকে সমর্থন করে এক্স মাধ্যমে লেখেন, ‘ইয়েস।’

আরও পড়ুন: West Bengal Budget 2025: বাড়তে পারে লক্ষ্মীর ভান্ডার ভাতার পরিমাণ!

রবিবার গ্রেট ইয়ারমাউথের এমপি রুপার্ট লো এক্স-এ লেখেন, ‘এটা লন্ডন। এখানে স্টেশনের নাম ইংরেজিতেই থাকা উচিতশুধু ইংরেজিতে!’ পোস্টের সঙ্গে তিনি হোয়াইটচ্যাপেল স্টেশনের একটি ছবিও দেন। লো’র দৃষ্টিভঙ্গিকে সমর্থন করে রিটুইট করেন মাস্ক। রাজনৈতিক মহলের একাংশের ধারণাব্রিটেনের রাজনীতিতে মাথা গলানোর চেষ্টা করছেন মাস্ক। এটা তারই গৌরচন্দ্রিকা।

২০২২ সালে লন্ডনের পরিবহণ দপ্তর হোয়াইটচ্যাপেল স্টেশনে বাংলা ভাষার সাইনবোর্ড অনুমোদন করে। তারা এই সিদ্ধান্ত নেয় পূর্ব লন্ডনের বৃহত্তম বাংলাদেশি সম্প্রদায়ের অবদানকে স্বীকৃতি জানাতে। সেইসময় লন্ডনের পরিবহণ দপ্তরের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: Today’s Horoscope: মাঘী পূর্ণিমায় কুম্ভ সংক্রান্তি, বুধে ভাগ্য খুলবে কোন রাশির জাতকদের? 

তবে শুধু হোয়াইটচ্যাপেলই নয়লন্ডনের সাউথহল স্টেশনেও ইংরেজির পাশাপাশি পঞ্জাবি ভাষা (গুরমুখী)-র সাইনবোর্ড রয়েছে। কারণব্রিটেনের বৃহত্তম পঞ্জাবি সম্প্রদায়ের বসবাস ওই এলাকাতেই।

এই মুহূর্তে

আরও পড়ুন