spot_img
Saturday, 14 March, 2026
14 March
spot_img
Homeহাওড়াFair: দাউদাউ করে জ্বলল ঝুপড়ি, ঝলসে গেল বাসও; বিধ্বংসী আগুন বালিতে

Fair: দাউদাউ করে জ্বলল ঝুপড়ি, ঝলসে গেল বাসও; বিধ্বংসী আগুন বালিতে

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বালিতে ভয়াবহ আগুন। বৃহস্পতিবার মধ্য রাতে বালিখাল বাসস্ট্যান্ড লাগোয়া একটি গ্যারেজে আগুন লাগে। দাহ্য পদার্থ মজুত থাকায় নিমেষে আগুন ছড়িয়ে পড়ে। ভয়াবহ আকার নেয় সেই আগুন। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

আরও পড়ুন: Today’s Horoscope: আজ ৩১ জানুয়ারি ২০২৫ শুক্রবার; মাসের শেষ দিনে বদলে যাবে এই সাতটি রাশির ভাগ্য

জানা গিয়েছে, বালি ঘাট স্টেশনের টিকিট কাউন্টারের ঠিক উল্টোদিকে বালিখাল বাস স্ট্যান্ড লাগোয়া গ্যারেজে আগুন লাগে। দ্রুত গ্য়ারেজের পাশেও আগুন ছড়িয়ে পড়ে। আশেপাশে যে ঝুপড়ি ছিল, সেগুলি পুড়ে ভস্মীভূত হয়ে যায়। ঝলসে যায় বেশ কয়েকটি বাসও। দমকলের ছয়টি ইঞ্জিন এসে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন: Siliguri: নীচে ‘নামছে’ জলস্তর, চিন্তা শহরে

কীভাবে আগুন লাগল, তা এখনও জানা যায়নি। তবে দমকলকর্মীদের অনুমান, কোনও দাহ্য পদার্থ থেকেই আগুন লেগেছে। সেখান থেকেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে গ্যারেজের পাশের ঝুপড়িগুলি, যেখানে মূলত ভাঙা জিনিসপত্র মজুত রাখা হত, তা সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। তবে অগ্নিকাণ্ডে কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলেই জানা গিয়েছে।

এই মুহূর্তে

আরও পড়ুন