Thursday, 7 May, 2026
7 May
HomeকলকাতাTMC: সাঁড়াশি চাপে তৃণমূল, তৃণমূলের জন্য সামনে আরও কঠিন সময়!

TMC: সাঁড়াশি চাপে তৃণমূল, তৃণমূলের জন্য সামনে আরও কঠিন সময়!

নির্বাচনে বিপর্যয়ের পর তৃণমূলের জন্য সম্ভবত আরও কঠিন সময় অপেক্ষা করে আছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

ভোট বিপর্যয়ের পর এবার কেন্দ্রীয় এজেন্সির সাঁড়াশি চাপ? তৃণমূলের জন্য সামনে আরও কঠিন সময়, খবর সূত্রের

১৫ বছরের শাসনকালে তুলনামূলক ভাবে তৃণমূল সবথেকে খারাপ ফল করেছিল ২০১৯ সালের লোকসভা নির্বাচনে। যদিও দু বছর পর ২০২১ সালের বিধানসভা নির্বাচনেই রাজ্যে ফের সবুজ ঝড় উঠেছিল। ২০২৪ সালের লোকসভা নির্বাচনেও তৃণমূলের দুর্দান্ত ফলের পর ২০২৬ সালে তৃণমূলনেত্রী এবং তাঁর দলের এমন বিপর্যয় হতে পারে, তা কল্পনাও করতে পারেননি অনেকেই।

আরও পড়ুনঃ বরখাস্ত তৃণমূল সরকার, ক্ষমতা নিজের হাতে নিলেন রাজ্যপাল

তবে নির্বাচনে বিপর্যয়ের পর তৃণমূলের জন্য সম্ভবত আরও কঠিন সময় অপেক্ষা করে আছে। ইতিমধ্যেই রাজ্যে পালাবদলের পর বিজেপি-র দাপটের সামনে দলের সংগঠনকে ধরে রাখাই তৃণমূল নেতৃত্বের সামনে বড় চ্যালেঞ্জ। তবে তার থেকেও বড় চ্যালেঞ্জ সম্ভবত হতে চলেছে কেন্দ্রীয় এজেন্সির তদন্তের মোকাবিলা করা।

তৃণমূলের শীর্ষ নেতৃত্ব সহ দলের একাধিক নেতা এবং প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে বিভিন্ন মামলার তদন্ত করছে ইডি। এই মামলাগুলির মধ্যে সবথেকে চর্চিত কয়লা পাচার মামলা। যে মামলায় অভিযুক্ত খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যে বিধানসভা নির্বাচনের ঠিক মুখে এই কয়লা দুর্নীতি মামলার তদন্তে আবার নতুন করে তৎপর হয়েছে ইডি। এই তদন্তের সূত্রেই আইুপ্যাক দফতরে হানা দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডি আধিকারিকদের অনুমান, কয়লা দুর্নীতি কাণ্ডে প্রায় ১৩০০ কোটি টাকার বেআইনি লেনদেন হয়েছে। এই মামলার তদন্তে গত পাঁচ বছর ধরে ব্যাঙ্কক এবং লন্ডনের দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের উপরে নজর রেখেছেন ইডি কর্তারা। ২০২২ সালের জুন মাসে এই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি এবং সিবিআই। ওই বছরই অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও কয়লা দুর্নীতি মামলা নিয়ে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি।

এর পাশাপাশি নিয়োগ দুর্নীতি মামলাতেও অভিষেকের নাম জড়িয়েছে। ২০২৩ সালে এই মামলাতেও রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জেরা করেছিল ইডি। সূত্রের খবর, খুব শিগগিরই ফের অভিষেক এবং রুজিরাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করতে পারে ইডি।

ইডি সূত্রের খবর, তৃণমূলের রাজ্যসভার সাংসদ এবং অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার রাজীব কুমার, কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার মনোজ ভার্মা এবং আরও এক পুলিশকর্তাকেও খুব শিগগিরই তলব করতে পারে ইডি। তলব করার পরেও হাজিরা না দেওয়ায় ইতিমধ্যেই তৃণমূল ঘনিষ্ঠ আর এক পুলিশ অফিসার শান্তনু সিনহা বিশ্বাসের নামে লুক আউট নোটিসও জারি করেছে ইডি।

আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনও ইডি-র নজরে রয়েছেন। ইতিমধ্যে তাঁকেও জিজ্ঞাসাবাদ করেছে ইডি। তদন্তকারীদের অনুমান, প্রতীক জৈনকে জিজ্ঞাসাবাদ করে তৃণমূলের শীর্ষ স্তরের নেতৃত্বের সঙ্গে এই দুনীর্তিগুলির যোগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে।

আরও পড়ুনঃ বিমানে ঘিরে ধরে ‘চোর’ স্লোগান মহুয়াকে

কয়েকদিন আগেই ফের একবার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা দিয়েছিল ইডি। পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই রাজ্যের দুই প্রাক্তন মন্ত্রী রথীন ঘোষ এবং সুজিত বসুকে তলব করেছে ইডি। আর এক প্রাক্তন তৃণমূল বিধায়ক দেবাশিস কুমারও জমি দুর্নীতি মামলায় ইডি-র নজরে রয়েছেন। সবমিলিয়ে তৃণমূলের জন্য আগামী দিনে কঠিন সময় অপেক্ষা করে আছে বলেই ওয়াকিবহল মহলের মত।

পিএমএলএ আইনে প্রাথমিক কোনও আর্থিক দুর্নীতির মামলার ভিত্তিতেই বড় আর্থিক দুর্নীতির মামলা রুজু করা যায়। সিবিআই এবং ইডি আধিকারিদের ধারণা, রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর এবার মামলা রুজু করার ক্ষেত্রে স্থানীয় থানাস্তরে আর তাদের বাধার সম্মুখীন হতে হবে না। তদন্তে রাজ্য সরকারের সহযোগিতাও মিলবে। ফলে অভিযুক্তদের বিরুদ্ধে পিএমএলএ আইনে দ্রুত মামলা রুজু করে তদন্তের কাজও সহজ হবে।

এই মুহূর্তে

আরও পড়ুন