Monday, 10 August, 2026
10 August
HomeকলকাতাWB: ‘দেশভাগ স্মরণ দিবস’ পালনের সিদ্ধান্ত নবান্নের

WB: ‘দেশভাগ স্মরণ দিবস’ পালনের সিদ্ধান্ত নবান্নের

১৪ অগাস্ট সন্ধ্যায় প্রতিটি জেলা সদরের উপযুক্ত স্থানে একটি মোমবাতি মিছিলে আয়োজন করতে হবে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

দেশভাগের ইতিহাসের সঙ্গে যুক্ত অসংখ্য মানুষের যন্ত্রণা, আত্মত্যাগ এবং তাদের লড়াইকে স্মরণে আগামী ১৩ ও ১৪ অগাস্ট রাজ্যজুড়ে পালিত হবে ‘দেশভাগ স্মরণ দিবস’। নবান্ন থেকে ওই উপলক্ষে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেখানে জেলা প্রশাসনকে এই স্মরণ অনুষ্ঠানের জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ ‘জেল ভরো’! আগামীকাল সাড়া জাগানো পরিকল্পনা বামেদের

মূল কর্মসূচি

  • ১৩ এবং ১৪ অগাস্ট: দেশভাগের ইতিহাস, মানবিক প্রভাব, সংগ্রাম এবং ঐতিহাসিক ছবি-নথি নিয়ে প্রদর্শনী আয়োজন। স্কুলছাত্রী-ছাত্রদের সচেতন করার জন্য বিশেষ ব্যবস্থা।
  • ১৪ অগাস্ট সন্ধ্যা: জেলা সদরে ক্যান্ডেল মার্চ বা মোমবাতি মিছিল আয়োজন। এতে সরকারি আধিকারিক, শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠন এবং সাধারণ মানুষ অংশ নেবে।
  • কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের তথ্যচিত্র প্রদর্শন: প্রতিটি জেলায় তথ্যচিত্রের আয়োজন করতে হবে।

প্রতিটি জেলার জন্য এই কার্যক্রমের জন্য ৩০ হাজার টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে। জেলা শাসকদের নিজেদের এলাকায় প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে।

এই কর্মসূচির মূল লক্ষ্য দেশভাগের বেদনাদায়ক ইতিহাস ও মানুষের সংগ্রাম নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এবং সেই স্মৃতি সংরক্ষণ করা।

এই মুহূর্তে

আরও পড়ুন