Monday, 17 August, 2026
17 August
Homeদক্ষিণবঙ্গHaldia: ভারতের পেট্রোকেমিক্যাল শিল্পে নতুন ইতিহাস; দেবীপক্ষেই হলদিয়ায় ৬,০০০ কোটি টাকার মেগা...

Haldia: ভারতের পেট্রোকেমিক্যাল শিল্পে নতুন ইতিহাস; দেবীপক্ষেই হলদিয়ায় ৬,০০০ কোটি টাকার মেগা প্ল্যান্ট

দেবীপক্ষের শুভ সূচনায় আগামী ১৪ অক্টোবর (তৃতীয়া) এই মেগা প্রকল্পের সূচনা হতে চলেছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

দুর্গাপুজোর আবহেই পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় শুরু হতে চলেছে বড়মাপের অর্থনৈতিক ও শিল্প জোয়ার। হলদিয়া পেট্রোকেমিক্যালস লিমিটেডের (HPL) সহযোগী প্রতিষ্ঠান ‘অ্যাডপ্লাস পলিমার্স অ্যান্ড কেমিক্যালস’-এর অধীনে নির্মিত ৬,০০০ কোটি টাকার আধুনিক ফিনল ও অ্যাসিটোন প্ল্যান্টটির উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দেবীপক্ষের শুভ সূচনায় আগামী ১৪ অক্টোবর (তৃতীয়া) এই মেগা প্রকল্পের সূচনা হতে চলেছে।

আরও পড়ুনঃ কেন গ্রাম বাংলায় পালিত হয় মনসা পুজো, এর তাৎপর্য জানেন কি? 

প্রকল্পের প্রধান দুটি ঐতিহাসিক সাফল্য

হলদিয়ার এই নতুন প্ল্যান্টটি চালুর মাধ্যমে ভারতীয় পেট্রোকেমিক্যাল ক্ষেত্রে দুটি অভূতপূর্ব নজির স্থাপিত হবে:

১. ভারতের প্রথম অন-পারপাস প্রোপিলিন প্ল্যান্ট: অলেফিন রূপান্তর প্রযুক্তির (Olefin Conversion Technology) ওপর ভিত্তি করে নির্মিত দেশের সর্বপ্রথম ‘অন-পারপাস প্রোপিলিন’ উৎপাদন ব্যবস্থা এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে।

২. দেশের বৃহত্তম ফিনল উৎপাদন কেন্দ্র: এই কারখানাটি ভারতের একক সর্ববৃহৎ ফিনল (Phenol) উৎপাদন কেন্দ্রে পরিণত হবে, যা দেশীয় বাজারে ফিনল ও অ্যাসিটোনের ঘাটতি ও আমদানি নির্ভরতা অনেকটাই কমাবে।

আরও পড়ুনঃ প্লেনে ওঠার আগেই চলল গুলি! বারাণসী বিমানবন্দরে রক্তারক্তি কাণ্ড

শিল্পের প্রভাব ও কর্মসংস্থান

  • ফেনোলিক্স চেইন-এ সাফল্য: এই প্ল্যান্ট সক্রিয় হওয়ার পর হলদিয়া পেট্রোকেমিক্যালস সমগ্র ভারতের ‘ফেনোলিক্স চেইন’ (Phenol Chain)-এর নিরিখে প্রথম সমন্বিত ও সর্বাঙ্গীন সংস্থায় পরিণত হবে।

  • অনুসারী শিল্প ও কর্মসংস্থান: স্থানীয় স্তরে একাধিক প্লাস্টিক, কেমিক্যাল ও প্লাস্টিকাইজার অনুসারী (Downstream) শিল্পের বিকাশ ঘটবে। ফলে রাজ্যে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে হাজার হাজার নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

এই মুহূর্তে

আরও পড়ুন